advertisement

India-Bangladesh Dispute: স্ত্রীকে উদ্ধার করতে বাংলাদেশ থেকে ভারতে স্বামী, বউয়ের বদলে জুটল মারধর, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, কলকাতা হাইকোর্টের পথে স্বামী

Last Updated:

India-Bangladesh Dispute: স্ত্রীর পরিবারের অমতে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পরই স্ত্রীকে কাঁটাতার পেরিয়ে তাঁর বাপের বাড়ির লোকেরা ভারতে নিয়ে চলে আসে। কোনও ভিসা পাসপোর্ট ছাড়া। থাকতে শুরু করে উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকায় তাঁদের এক আত্মীয়ের বাড়ি।

অরিজিৎ সরকার এবং তাঁর স্ত্রী
অরিজিৎ সরকার এবং তাঁর স্ত্রী
নিমতাঃ স্ত্রীর পরিবারের অমতে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পরই স্ত্রীকে কাঁটাতার পেরিয়ে তাঁর বাপের বাড়ির লোকেরা ভারতে নিয়ে চলে আসে। কোনও ভিসা পাসপোর্ট ছাড়া। থাকতে শুরু করে উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকায় তাঁদের এক আত্মীয়ের বাড়ি। যারা দুই দেশের নাগরিকত্ব ভোগ করছেন। খোঁজ খবর পেয়ে বৈধ ভিসা নিয়ে ভারতে আসেন স্বামী অরিজিৎ সরকার। স্ত্রীকে আনতে যান।
আরও পড়ুনঃ ইভটিজিং অভিযোগ নিয়ে থানায় তরুণী আইনজীবী, আইসির মন্তব্যে বিতর্ক! সোজা চলে গেলেন মুখ‍্যমান্ত্রীর কাছে নালিশ জানাতে ধর্না মঞ্চে
স্ত্রী বাসা থেকে বেরিয়ে তার সঙ্গে যেতে গেলে পরিবারের লোকেরা আরিজিতকে বেধড়ক মারধর করে। তারপর থেকে স্থানীয় থানা থেকে প্রশাসনের সর্বস্তরে চিঠি দিলেও কোনও কাজ হয়নি। উল্টে হয়রানির শিকার হতে হচ্ছে বাংলাদেশী ওই নাগরিককে। এবার স্ত্রীকে ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করছেন অরিজিৎ সরকার।
advertisement
advertisement
বিরাটির মলি সাহার এবং উত্তম সাহার বাড়িতে বাংলাদেশ থেকে এনে মেয়েটিকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। যদিও বাড়িতে মলি এবং উত্তম কাউকে এই মুহূর্তে পাওয়া যায়নি। তাঁরা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে সংবাদমাধ্যম যাওয়ার আগেই। বাড়ির মালিকের দাবি তিন বছর আগে তাঁরা ভাড়া এসেছিল এখানেই ভাড়া থাকতো এরকম ঘটনা ঘটিয়েছে তারা কোনোভাবে জানতো না। এক প্রতিবেশির দাবি এক মাস ধরে এখানে মেয়েটিকে কয়েকবার দেখেছিল তারপরে আর দেখা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
India-Bangladesh Dispute: স্ত্রীকে উদ্ধার করতে বাংলাদেশ থেকে ভারতে স্বামী, বউয়ের বদলে জুটল মারধর, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, কলকাতা হাইকোর্টের পথে স্বামী
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement