advertisement

Success Story: ছিল প্রচুর প্রতিবন্ধকতা, বহু চ্যালেঞ্জ সামলে এসেছে সাফল্য! লোকো পাইলট পূজার জীবন গল্পের মতো

Last Updated:

Success Story: পূজা কুমারীর এই সাফল্য শুধু রেল দফতরের গর্বই নয়, সমাজের অসংখ্য নারীর কাছেও এক বড় অনুপ্রেরণা। তাঁর পথচলা নতুন প্রজন্মের মেয়েদের সামনে সাহস ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। 

+
মহিলা

মহিলা লোকো পাইলট পূজা কুমারী

পুরুলিয়া, শান্তনু দাস: আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন মহিলা লোকো পাইলট পূজা কুমারী। সমাজের নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জকে অতিক্রম করে দক্ষিণ পূর্ব রেলের রেলপথে আজ তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। পুরুষপ্রধান এই পেশায় নিজের যোগ্যতা ও সাহসিকতার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে নারীর পক্ষে কোনও কাজই অসম্ভব নয়।
গত প্রায় পাঁচ বছর ধরে দক্ষিণ-পূর্ব রেলে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিভিন্ন মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চালিয়ে দায়িত্ব পালন করছেন বিহারের বাসিন্দা পূজা কুমারী। প্রতিদিনই কঠোর পরিশ্রম, মনোযোগ এবং দায়িত্ববোধের সঙ্গে তিনি রেলের গুরুত্বপূর্ণ এই কাজ সামলে চলেছেন। রেলের মত চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রে নিজের দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসের জোরে তিনি সফলতার সঙ্গে কাজ করে চলেছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ যে সাপের ছোবলে ১ মিনিটে মানুষ মারা যায়, সেই তুমুল বিষাক্ত সাপ খেয়েও ময়ূর কীভাবে বহালতবিয়েতে বাঁচে? সত্যি ঘটনা জানালেন Wildlife বিশেষজ্ঞ
লোকো পাইলট পূজা কুমারী জানান, “প্রায় পাঁচ বছর ধরে তিনি রেল পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর কথায়, “মেয়েরা পড়াশোনা করে শুধু অফিসে কাজ করবে, এই ধারণা এখন আর ঠিক নয়। মেয়েরা চাইলে সব ক্ষেত্রেই নিজেদের দক্ষতার প্রমাণ দিতে পারে। সেটা এয়ারফোর্স হোক কিংবা লোকো পাইলট, ভারতীয় সেনা হোক কিংবা অন্য কোনও কঠিন কর্মক্ষেত্র।”
advertisement
আন্তর্জাতিক নারী দিবসে তাঁর বার্তা, নারীরা নিজেদের শক্তিকে চিনুক, সাহস নিয়ে এগিয়ে যাক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করুক। পূজা কুমারীর এই সাফল্য শুধু রেল দফতরের গর্বই নয়, সমাজের অসংখ্য নারীর কাছেও এক বড় অনুপ্রেরণা। তাঁর পথচলা নতুন প্রজন্মের মেয়েদের সামনে সাহস ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: ছিল প্রচুর প্রতিবন্ধকতা, বহু চ্যালেঞ্জ সামলে এসেছে সাফল্য! লোকো পাইলট পূজার জীবন গল্পের মতো
Next Article
advertisement
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
  • এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

  • যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে

  • রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement