advertisement

Indian Railways Jayanti Tourism: বক্সা টাইগার রিজার্ভের ভিতর দিয়ে জয়ন্তী পর্যন্ত রেলপথ! নতুন স্বপ্ন দেখছে পাহাড়ি জনপদ, পর্যটন বাড়বে?

Last Updated:

Indian Railways Jayanti Tourism: ফের আলোচনায় রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জয়ন্তী। বক্সা টাইগার রিজার্ভের ভেতর দিয়ে জয়ন্তী পর্যন্ত ১৫ কিলোমিটার নতুন রেলপথের জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ রেলের।

বক্সা জয়ন্তী (ফাইল ছবি)
বক্সা জয়ন্তী (ফাইল ছবি)
আলিপুরদুয়ার: ফের আলোচনায় রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জয়ন্তী। বক্সা টাইগার রিজার্ভের ভেতর দিয়ে জয়ন্তী পর্যন্ত ১৫ কিলোমিটার নতুন রেলপথের জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ রেলের। কু ঝিক ঝিক ট্রেন চলার স্বপ্ন দেখছে জয়ন্তী, অথচ জানেই না বন দফতর।
রেলের দাবি, বন দফতরের সঙ্গে কথা বলা হবে। পুরনো পথে আবার চলবে কু ঝিক ঝিক রেল গাড়ি। মানুষ আসবে, পর্যটক আসবে, আবার রেলকে ধরে পুরনো গৌরব ফিরে পাবে জয়ন্তী। জয়ন্তী পর্যন্ত রেলপথ বসানোর প্রকল্পে অনুমোদন মেলায় স্বপ্ন দেখছে পাহাড়ি জনপদ জয়ন্তী।
আরও পড়ুন: ভারতীয় রেলের বড় পদক্ষেপ, হাওড়া-গোঘাট লাইনে যাত্রীদের বিরাট সুবিধা! দেওয়া হল নতুন স্টপেজ, জানুন
কিন্তু জয়ন্তীবাসীর সেই স্বপ্ন কি বাস্তবে রূপ পাবে? সেই প্রশ্ন কিন্তু এখন বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে। বক্সা টাইগার রিজার্ভের ভিতরে থাকা জয়ন্তী পর্যন্ত রেলপথ তৈরির প্রকল্পের কথা জানেনই না বক্সা টাইগার রিজার্ভের আধিকারিকরা। রেলের ডি আর এম বলছেন, গেজ পরিবর্তনের পুরনো প্রকল্প। তা আবার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বন দফতরের সঙ্গে কথা বলা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্বামী এতদিন জানতেন স্ত্রী ‘মৃত’, দু’বছর পর মোবাইলে এল আধারের OTP! তারপর? কাণ্ড শুনলে হতবাক হবেন
ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার চিলাপাতা, রাজাভাতখাওয়া, বক্সা, জয়ন্তী, জলদাপাড়া পর্যটন কেন্দ্রগুলিতে এলাকার কয়েক হাজার মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। এলাকায় যেমন পর্যটকদের থাকার হোটেল রয়েছে, তেমনই রয়েছে হোমস্টে। এলাকার বাসিন্দারা সংসারে বাড়তি লাভের আশায় এই হোমস্টের ব্যবসা চালাচ্ছেন। সমস্তরকমের সুবিধা থাকে হোমস্টেগুলিতে।
advertisement
রাজকুমার কর্মকার
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways Jayanti Tourism: বক্সা টাইগার রিজার্ভের ভিতর দিয়ে জয়ন্তী পর্যন্ত রেলপথ! নতুন স্বপ্ন দেখছে পাহাড়ি জনপদ, পর্যটন বাড়বে?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন ! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
  • রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন !

  • ঠান্ডা কমবে

  • উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement