India-Bangladesh Bus: প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবার চালু! ফের শুরু হল ভারত-বাংলাদেশ মৈত্রী বাস পরিষেবা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
India-Bangladesh Bus: প্রায় ১৮ মাসের অপেক্ষার অবসান হল! আবারও চালু হয়ে গেল ভারত-বাংলাদেশের মধ্যেকার মৈত্রী বাস পরিষেবা। স্বস্তিতে দুই দেশের অগুনতি মানুষ।
কোচবিহারঃ প্রায় দেড় বছর ধরে পরিষেবা বন্ধ ছিল। অবশেষে বহু মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও চালু হল ভারত-বাংলাদেশ মৈত্রী বাস পরিষেবা। প্রায় ১৮ মাস পর মঙ্গলবার থেকে এই বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে। ওইদিন আগরতলার আখাউড়া সীমান্ত দিয়ে এই বাস ত্রিপুরায় প্রবেশ করে।
বাংলাদেশে চলতে থাকা টানাপড়েনের প্রভাব ভারত-বাংলাদেশ সম্পর্কে পড়েছিল। দুই দেশের কুটনৈতিক সম্পর্কের অবনতিও হতে শুরু করে। তবে সম্প্রতি ভোটে জিতে ওপার বাংলার প্রধানমন্ত্রীর আসনে বসেছেন তারেক রহমান। এরপরেই চালু হল দুই দেশের মধ্যেকার মৈত্রী বাস পরিষেবা।
আরও পড়ুনঃ প্লাস্টিকের লাগামছাড়া ব্যবহার অতীত! এবার ময়দানে নামছে কোচবিহার পুরসভা, একযোগে ‘ত্রিমুখী’ অ্যাকশন
প্রসঙ্গত, আজ থেকে প্রায় আড়াই দশক আগে, ২০০১ সালে ভারত-বাংলাদেশের মধ্যে সরাসরি বাস পরিষেবা শুরু হয়। এর ফলে দুই বাংলার বহু মানুষ উপকৃত হয়েছিলেন। তবে ওপার বাংলার টালমাটাল পরিস্থিতির কারণে এই বাস পরিষেবা বিগত প্রায় ১৮ মাস ধরে বন্ধ ছিল। অবশেষে তা আবার চালু হল।
advertisement
advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার আগরতলার আখাউড়া সীমান্ত দিয়ে মৈত্রী বাস ত্রিপুরায় প্রবেশ করে। ওই একইদিনে আগরতলা থেকে কিছু যাত্রী নিয়ে ওপার বাংলার উদ্দেশেও রওনা দেয় এক বাস। প্রায় দেড় বছরের অপেক্ষা শেষে এই পরিষেবা ফের শুরু হওয়ায় স্বস্তিতে বহু মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Feb 26, 2026 8:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
India-Bangladesh Bus: প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবার চালু! ফের শুরু হল ভারত-বাংলাদেশ মৈত্রী বাস পরিষেবা










