advertisement

Cooch Behar Municipality: প্লাস্টিকের লাগামছাড়া ব্যবহার অতীত! এবার ময়দানে নামছে কোচবিহার পুরসভা, একযোগে 'ত্রিমুখী' অ্যাকশন

Last Updated:

Cooch Behar Municipality: কোচবিহার শহরে প্লাস্টিকের লাগামছাড়া ব্যবহারে রাশ টানতে উদ্যোগী কোচবিহার পুরসভা। শুরু হতে চলেছে বিরাট কর্মসূচি। চেয়ারম্যান কী জানালেন দেখুন।

কোচবিহার পুরসভা | ফাইল ছবি
কোচবিহার পুরসভা | ফাইল ছবি
কোচবিহারঃ পরিবেশের জন্য প্লাস্টিক কতখানি ক্ষতিকর তা অনেকেই জানেন। সেই কারণে প্লাস্টিকের ব্যবহারে লাগাম টানা নিয়ে বহু সময় সচেতনতা প্রচার চালানো হয়। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষের যেন হুঁশ ফেরে না! এই আবহে এবার অ্যাকশনে নামছে কোচবিহার পুরসভা। প্লাস্টিক-মুক্ত কোচবিহার গড়ে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে বিরাট কর্মসূচি।
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ভবানীগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে কোচবিহার পুরসভার পক্ষ থেকে প্রচার চালানো হবে। বাজারে ঢোকার মূল প্রবেশপথগুলিতে পোস্টার লাগানো হবে। সেই সঙ্গেই প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা দিয়ে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে লিফলেট।
আরও পড়ুনঃ বিয়েবাড়িতে কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনা! বাইক-ডাম্পারের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন দুই ফটোগ্রাফার
এইভাবে প্রচার চালানোর পাশাপাশি প্লাস্টিকের অবাধ ব্যবহার বন্ধ করার বার্তা দিয়ে কোচবিহার শহর এলাকায় মাইকিং করা হবে। জানা গিয়েছে, এত কিছুর পরেও প্লাস্টিক ব্যবহার বন্ধ না হলে ফাইনের পথে হাঁটতে বাধ্য হবে পুরসভা কর্তৃপক্ষ।
advertisement
advertisement
এই বিষয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান বলেন, “শহরের ব্যবসার কেন্দ্রস্থল ভবানীগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারে যথেচ্ছভাবে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। ক্রেতা-বিক্রেতা উভয় দিক থেকেই এমনটা হচ্ছে। এর ফলে বাজার এলাকা আবর্জনায় ভয়ে যাচ্ছে।“
চেয়ারম্যান আরও বলেন, “আমরা প্রায় ২০-২৫ দিন ধরে বাজারের ছাদ থেকে বর্জ্য পদার্থ নামাচ্ছি। সেই কারণে বাজারে প্লাস্টিকের ব্যবহারে রাশ টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে আমরা সচেতনতামূলক প্রচার চালাব। প্রবেশপথে ফ্লেক্স, প্রত্যেক দোকানে লিফলেট ও সেই সঙ্গে মাইকিং করব। এই তিনটি কাজ আপাতত চলবে। আমরা কিছুদিন দেখব। এরপরেও অবস্থার পরিবর্তন না হলে আগামীদিনে জরিমানার পথে হাঁটব”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar Municipality: প্লাস্টিকের লাগামছাড়া ব্যবহার অতীত! এবার ময়দানে নামছে কোচবিহার পুরসভা, একযোগে 'ত্রিমুখী' অ্যাকশন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement