IIT Kharagpur: আইআইটি খড়গপুরে হাই-টি আড্ডা! শিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ নিয়ে ডিরেক্টর-অধ্যাপকদের বৈঠক, খোলামেলা আলোচনায় শিক্ষার সমৃদ্ধি
- Reported by:Ranjan Chanda
- Published by:Aishwarya Purkait
Last Updated:
IIT Kharagpur: আইআইটি খড়গপুরে হাই-টি আড্ডার আয়োজন। সম্প্রতি পদোন্নতি পাওয়া শিক্ষকদের সঙ্গে বসে নতুন দায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গবেষণার নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর এবং ডিনরা।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও শক্তিশালী করতে একটি সুন্দর উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)। সম্প্রতি পদোন্নতি পাওয়া শিক্ষকদের সঙ্গে প্রথমবারের মতো হাই-টি আড্ডার আয়োজন করলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর। এই বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে বসে নতুন দায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গবেষণার নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।
গত কয়েক মাসে আইআইটি খড়গপুরে অনেক নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। পাশাপাশি বহু শিক্ষক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর পদে উন্নীত হয়েছেন। এই পদোন্নতির মাধ্যমে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিষ্ঠানের একাডেমিক শক্তিও আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ স্বামী বিশেষভাবে সক্ষম, সংসারের হাল ধরতে টোটো নিয়ে রাজপথে গৃহবধূ! সন্তানদের মুখে হাসি ফোটাতে মায়ের হাড়ভাঙা পরিশ্রম
হাই-টি আড্ডার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন ডিন (ফ্যাকাল্টি) সোমেশ কুমার এবং অন্যান্য একাডেমিক ডিনরা। নতুন পদে উন্নীত হওয়া শিক্ষকদের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথা বলেন এবং ভবিষ্যতের গবেষণা ও শিক্ষার ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ভাগ করে নেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাইকেলে চড়ে চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গ দর্শন! স্বামীর উৎসাহে গৃহবধূর সাহসী যাত্রা, মনের জোরে লক্ষ্যের পথে
আলোচনায় উঠে আসে, উচ্চতর পদে কাজ করার বাড়তি দায়িত্বের কথাও। যেমন – গবেষণা পরিচালনা করা, পিএইচডি গবেষকদের পথ দেখানো, নতুন গবেষণা প্রকল্প শুরু করা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়া। অনুষ্ঠানে ডিরেক্টর বলেন, পদোন্নতি শুধু একটি সম্মান নয়, বরং আরও বড় দায়িত্বের সূচনা। শিক্ষকদের নেতৃত্ব, চিন্তাভাবনা ও নতুন উদ্যোগই ভবিষ্যতে প্রতিষ্ঠানের উন্নয়নের পথ দেখাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের আন্তরিক আড্ডা ও মতবিনিময় সভা আয়োজন করা হবে। এতে শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 06, 2026 7:43 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
IIT Kharagpur: আইআইটি খড়গপুরে হাই-টি আড্ডা! শিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ নিয়ে ডিরেক্টর-অধ্যাপকদের বৈঠক, খোলামেলা আলোচনায় শিক্ষার সমৃদ্ধি









