advertisement

Woman Toto Driver: স্বামী বিশেষভাবে সক্ষম, সংসারের হাল ধরতে টোটো নিয়ে রাজপথে গৃহবধূ! সন্তানদের মুখে হাসি ফোটাতে মায়ের হাড়ভাঙা পরিশ্রম

Last Updated:

Murshidabad Woman Toto Driver: স্বামী বিশেষভাবে সক্ষম। সংসারের হাল ধরতে পথে নামলেন গৃহবধূ। টোটো চালিয়ে দিনে ২০০-২৫০ টাকা উপার্জন করছেন। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকার একমাত্র মহিলা টোটো চালক ফাতেমা বিবি।

+
টোটো

টোটো নিয়ে রাজপথে ফাতেমা বিবি 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: আর দু’দিন বাদেই মহিলা দিবস। প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় বিশ্ব মহিলা দিবস। সমাজের প্রতিটি মহিলাই নিজ নিজ ক্ষেত্রে সংগ্রাম করে চলেছেন আজও। বাকি আর পাঁচটা মহিলার মতোই ঘরের কাজ সামলানো স্বামীকে সাহায্য করতে টোটো চালিয়ে সংসারের হাল ধরেছেন ফাতেমা বিবি।
মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার রমনা এলাকায় বিশেষভাবে সক্ষম স্বামী সানারুল ও দুই ছেলেকে নিয়ে সংসার ফাতেমার। বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল সানারুল মন্ডলকে। ব্যবসায়িক সূত্রে লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হতে হয়েছিল স্বামী-স্ত্রীকে। প্রচুর টাকা ইতিমধ্যেই ঋণ করে ফেলেছেন তাঁরা। পাশাপাশি, ছেলেদের পড়াশোনা থেকে সংসারের খরচ ও ঋনের টাকা শোধ করার জন্য কলকাতায় নির্মাণ শ্রমিকের সাহায্যকারী হিসাবে কাজ করতে গিয়েছেন সানারুল।
advertisement
আরও পড়ুনঃ বাংলার চাষিদের জন্য বিরাট সুখবর! আর দিতে হবে না জলকর, কৃষকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা দোরগোড়ায়
তাতেও তাদের সংসারে টানাপাড়া লেগে থাকতো। যার ফলে সংসারে দেখা দেয় অর্থাভাব। তাই নিজের সংসারের হাল ফেরাতে নিজেই এগিয়ে এলেন গৃহবধূ। স্বামীর টোটো চালাতে শুরু করলেন ফাতেমা বিবি। সংসারের কাজ সামলে প্রতিদিন টোটো নিয়ে বেরিয়ে পড়েন ফতেমা বিবি। টোটো চালিয়ে সারাদিনে উপার্জন হয় ২০০ থেকে ২৫০ টাকা। তা দিয়েই কোনরকমে তাদের সংসার চলে যাচ্ছে বলে দাবি ফাতেমার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হরিহরপাড়াতে এক নামে এখন সবাই চেনে ফাতেমাকে। ঝড় জল উপেক্ষা করে টোটোতে চাপিয়ে এদিক ওদিক পৌঁছে দিচ্ছেন যাত্রীদের। নিজের সংসার চালিয়ে ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে টোটো চালিয়ে অর্থ উপার্জন করছেন তিনি। সমাজের সমালোচনা, চোখ রাঙানিকে উপেক্ষা করে ফাতেমা বিবি এখন এলাকার একমাত্র মহিলা টোটো চালক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Woman Toto Driver: স্বামী বিশেষভাবে সক্ষম, সংসারের হাল ধরতে টোটো নিয়ে রাজপথে গৃহবধূ! সন্তানদের মুখে হাসি ফোটাতে মায়ের হাড়ভাঙা পরিশ্রম
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement