Char Dham Yatra: সাইকেলে চড়ে চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গ দর্শন! স্বামীর উৎসাহে গৃহবধূর সাহসী যাত্রা, মনের জোরে লক্ষ্যের পথে
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Char Dham Yatra on Cycle: চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে সাইকেলে যাত্রা শুরু করেছেন বিহারের এক সাহসী গৃহবধূ। স্বামীর উৎসাহে মহিলার এই উদ্যোগ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: একুশ শতকের নারীরা কোনও অংশেই পিছিয়ে নেই। তারা সমানভাবে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন। তাইতো এবার চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে সাইকেলে যাত্রা শুরু করেছেন এক সাহসী নারী। বিহার রাজ্যের ছাপরা জেলা থেকে তার এই যাত্রা শুরু হয়েছে। নিজের সাহস ও মনের জোরকে সঙ্গী করে এই কঠিন যাত্রাপথে এগিয়ে চলেছেন গৃহবধূ।
সাংসারিক ও পারিবারিক বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল তাকে তবুও তিনি হার মেনে নেননি। সব সময় পাশে পেয়েছেন নিজের স্বামীকে। বর্তমানে তার যাত্রা এগারো’তম দিনে পদার্পণ করেছে। তিনি এসে পৌঁছেছেন পুরুলিয়া জেলার বলরামপুরে। চলার পথে সাধারণ মানুষ ও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্টই সহযোগিতা পাচ্ছেন তিনি। দীর্ঘ পথ অতিক্রম করে সাইকেলে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে।
advertisement
advertisement

ললিতা দেবী
এ বিষয়ে ললিতা দেবী বলেন, ইচ্ছেশক্তি ও মনের জোর নিয়ে তিনি এই যাত্রা শুরু করেছেন। পুলিশ-প্রশাসন ও সাধারণ নাগরিকদের যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন। পরিবারের মানুষদেরও উৎসাহ পেয়েছেন। ভরসা দিয়েছেন তার স্বামী। এই যাত্রাপথে তার কোনওরকম অসুবিধা হচ্ছে না। অনেক নতুন অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। এতে তার ভীষণই ভাল লাগছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে পুরুষদের এই সাইকেল যাত্রা। সেখানে বিহারের ললিতা দেবীর এই যাত্রা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। আগামী দিনে অন্যান্য নারীরাও তাকে দেখে অনুপ্রাণিত হবেন। তার এই আত্মবিশ্বাস দৃষ্টান্ত স্থাপন করছে সকলের মধ্যে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Mar 06, 2026 6:27 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Char Dham Yatra: সাইকেলে চড়ে চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গ দর্শন! স্বামীর উৎসাহে গৃহবধূর সাহসী যাত্রা, মনের জোরে লক্ষ্যের পথে








