advertisement

Station Scam: ফিল্মি কায়দায় বোকা বানানো হত ভিনরাজ্যের যাত্রীদের, তারপর মালপত্র নিয়ে হাওয়া! লুঠপাটের সব ছক ফাঁস করল পুলিশ

Last Updated:

Howrah Station Scam News: স্টেশনে নামা ভিনরাজ্যের যাত্রীদের টার্গেট করা হত বেছে বেছে। প্রথমে পাতানো হত বন্ধুত্ব। মানুষ বুঝে নতুন নতুন ধরণের ফাঁদ তৈরি করত দুষ্কৃতীরা। কিন্তু শেষমেষ পুলিশের জালে দুই অভিযুক্ত।

পুলিশের জালে অভিযুক্তরা
পুলিশের জালে অভিযুক্তরা
হাওড়া, রাকেশ মাইতি: হাওড়া সাঁতরাগাছি শালিমার স্টেশনে ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের অপেক্ষায় ওত পেতে বসে থাকত!  কখনও ভয় দেখিয়ে, কখনও আবার প্রলোভন দেখিয়ে ট্রেনের যাত্রীদের সঙ্গে ভাব জমিয়ে বাগে আনত যাত্রীদের। বিশেষ কৌশলে পাতা ফাঁদে পা দিয়ে শেষমেশ প্রতারকের হাতে সর্বস্ব তুলে দিতে বাধ্য হত যাত্রীরা। একেবারেই সিনেমার কায়দায় যাত্রীদের টাকা-পয়সা, সোনা গয়না, জিনিসপত্র, নিরাপদে রাখার নাম করে সেগুলিকে হাতিয়ে নেওয়া।
এমন ভাবে ঘটনা সাজানো হত, যা কোনওভাবে বোঝার উপায় থাকত না যাত্রীদের। যেমন যাত্রী, তার জন্য সেই রকম কৌশল ছিল প্রতারকদের। যে কারণে খুব সহজেই ফাঁদে পা দিয়ে দিত ভিন রাজ্য থেকে আসা যাত্রীরা। তাতেই অল্প সময় পার হলেই জিনিসপত্র নিয়ে চম্পট দিত দুষ্কৃতীরা। কিন্তু এবার হাতিয়ে নেওয়ার আগেই পুলিশের হাতে পাকড়াও। পুলিশ সূত্রে খবর, হাওড়া স্টেশন ও শালিমার স্টেশনে এমন ঘটনা ঘটিয়ে থাকে দুষ্কৃতীরা। বেছে বেছে ভিন রাজ্যের যাত্রীদেরই টার্গেট করা হয়।
advertisement
আরও পড়ুন: নাটক বাঁচাতে রেলকর্মীদের অভিনব উদ্যোগ! যা করে দেখাল আদ্রা ডিভিশন, আপ্লুত নাট্যমহল
সেই সব যাত্রী নামলেই গ্যাংয়ের সদস্যরা প্রথমে তাদের সঙ্গে বন্ধুত্ব করত। তারপর তাদের টাকা-পয়সা, সোনা গয়না ও মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখবে বলে হাওড়া স্টেশন কিংবা হাওড়া ময়দান চত্বরে একটি অফিসকে দেখিয়ে বলত ওটি টিটি অফিস। তাদের কাছে মালপত্র রেখে দিলে তারা ওই অফিসের সঙ্গে যোগাযোগ করে মূল্যবান জিনিসগুলি সুরক্ষিত রাখবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যাত্রীদের অধিকাংশই এই কথায় বিশ্বাস করে তাদের মূল্যবান জিনিস ওই গ্যাংয়ের সদস্যদের হাতে তুলে দিত। তারপর ওই গ্যাং এর সদস্যরা তা নিয়ে চম্পট দিত। ২০২৫ সাল থেকেই হাওড়া থানা যাত্রীদের কাছ থেকে এই প্রতারণার অভিযোগ পেতে শুরু করে। তারপরই তদন্তে নামে পুলিশ। গত বছরই এই গ্যাংয়ের দুই সদস্যকে ধরা হয়। তারপরেও সক্রিয় ছিল এই গ্যাং। এবার হাওড়া থানা এলাকা থেকে ওই গ্যাংয়ের আরও দুই সদস্য নিখিলেশ কুমার ও সনু কুমার মাহাতোকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Station Scam: ফিল্মি কায়দায় বোকা বানানো হত ভিনরাজ্যের যাত্রীদের, তারপর মালপত্র নিয়ে হাওয়া! লুঠপাটের সব ছক ফাঁস করল পুলিশ
Next Article
advertisement
Dhurandhar 2: হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
  • অনেকে এখন জানতে আগ্রহী যে ছবিটি ওটিটি-তে কবে এবং কোথায় পাওয়া যাবে

  • মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ থেকে রেকর্ড-ব্রেকিং আয় করেছে

  • আনুমানিক জুন মাসের দ্বিতীয় সপ্তাহে OTT-তে দেখতে পাবেন ধুরন্ধর ২

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement