advertisement

Howrah News: গ্যাস বাঁচাতে এবার ভরসা মাটির উনুন! শুকনো পাতা আর ডালপালাতে রান্না গ্রামে

Last Updated:

গ্যাসের আকাল সেইসঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে আশঙ্কা মানুষের। সেই দিক গুরুত্ব রেখে সাধারণ মানুষ প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সাশ্রয়ে বিকল্প হিসাবে কাঠের জ্বালানি ব্যবহার করছে। অন্যদিকে গ্যাস বুকিং না হবার ফলে মানুষ গ্যাস অফিস গুলিতে ভিড় জমাচ্ছে। এমন ছবি গ্রাম ও শহর উভয় স্থানে।

+
রান্নার

রান্নার গ্যাসের বদলে ব্যবহার হচ্ছে উনুন

হাওড়া: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বাংলার রান্নাঘরে দারুণ প্রভাব! ফাঁকা গ্যাস সিলিন্ডার, একাধিক বার চেষ্টা করেও ব্যর্থ বুকিং। এমত অবস্থায় গ্রামের মানুষের রান্নার ভরসা শুকনো পাতা-কাঠে রান্না। ইরান ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে, সাধারণ গ্রাম অঞ্চলের মানুষের উপর প্রভাব। যতটা সম্ভব গ্যাস বাঁচিয়ে বিকল্প পথে রান্না করছে।
কিছুদিন আগেই গ্যাসের দাম বৃদ্ধি। এরপর ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি। এদিকে রান্নার গ্যাসের আকাল, ২৫ দিনের আগে গ্যাস বুক হচ্ছে না। গ্যাস ফুরিয়ে বহু পরিবারে সমস্যা। গ্যাসের আকাল সেইসঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে আশঙ্কা মানুষের। সাধারণ মানুষ প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সাশ্রয়ের বিকল্প হিসাবে কাঠের জ্বালানি ব্যবহার করছে। অন্যদিকে গ্যাস বুকিং না হবার ফলে মানুষ গ্যাস অফিস গুলিতে ভিড় জমাচ্ছে। এমন ছবি গ্রাম ও শহর, উভয় স্থানে।
advertisement
মাটির উনুনে রান্না
advertisement
মাটির উনুনে রান্না
গ্রামীণ হাওড়ার বহু পরিবার প্রতিদিনের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে। খাদ্য সামগ্রী যোগানোর পাশাপাশি জ্বালানি খরচ যোগাতে ওষ্ঠাগত প্রাণ মানুষের। যদিও সরকারি উজ্জ্বলা যোজনার ভর্তুকি যুক্ত গ্যাস অনেকটা মানুষকে আস্থা দিয়েছে। তবে এককালীন টাকা যোগাড় করে গ্যাস নিতে বহু পরিবারে সমস্যা। অন্যদিকে সাধারণ গ্যাসের ক্ষেত্রে ৯৬০ টাকা, তা তিন এলে দিন খাওয়া পরিবারের পক্ষে দারুণ কষ্টের।
advertisement
ইরান ও ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে পেট্রোলিয়াম ক্রাইসিস এবং দাম বৃদ্ধির আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই হাওড়া জেলা গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ভয় দেখা দিয়েছে, সেখানেই দেখা যাচ্ছে মানুষ যতটা সম্ভব রান্নার গ্যাস সাশ্রয় করার চেষ্টা করছেন অতি কষ্টে।
advertisement
যদিও এখনই সরকারিভাবে যুদ্ধ পরিবৃত্তিতে গ্যাস আকাল বা দাম বৃদ্ধির নির্দেশিকা দেয়নি। তবে সহজে গ্যাস বুকিং এবং ডেলিভারি না হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ভয়।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News: গ্যাস বাঁচাতে এবার ভরসা মাটির উনুন! শুকনো পাতা আর ডালপালাতে রান্না গ্রামে
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement