Howrah News:কিছু বোঝার আগেই ধারালো অস্ত্রের সজোরে আঘাত! রক্তাক্ত ২ শ্রমিককে লুট করে চম্পট, হাওড়া স্টেশন চত্বরে ভয়ঙ্কর কাণ্ড
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Howrah News: আবার রক্তাক্ত হাওড়া, এবার ধারালো অস্ত্র ঠেকিয়ে পুরুলিয়ার দুই পরিযায়ী শ্রমিকের থেকে ছিনতাইয়ের অভিযোগ৷ টাকা পয়সা-সহ সমস্ত জিনিসপত্র হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলেই অভিযোগ৷
হাওড়া: দুষ্কৃতীরাজের যেন স্বর্গরাজ্য হয়ে উঠেছে হাওড়া ! পরপর অপরাধমূলক কর্মকাণ্ড শহরে। হাওড়া পিলখানা’য় শ্যুট আউট ঘটনার পরপরই ফের দুষ্কৃতীদের দৌরাত্ম হাওড়ায়। রক্তাক্ত ভিন জেলার পরিযায়ী শ্রমিক। এবার ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হলেন দু’জন পুরুলিয়ার বাসিন্দা, পেশায় পরিযায়ী শ্রমিক।
এবার ঘটনাস্থল হাওড়া স্টেশন চত্বর। এদিন রাতে পুরুলিয়ার ঝালদা থানার জামলেহর গ্রামের বাসিন্দা আস্তিক মাহাতো ও বিবেক মাহাতো নামে দুই পরিযায়ী শ্রমিক রাতে হাওড়া স্টেশন চত্বর থেকে পুরুলিয়াগামী বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখন কয়েকজন দুষ্কৃতী তাঁদের কাছে এগিয়ে আসেন। অভিযোগ কিছু বোঝার আগেই দুই শ্রমিকের উপর ধারালো অস্ত্রের আঘাত নেমে আসে।
advertisement
advertisement
ধারালো অস্ত্রের দ্বারা আঘাত করে টাকা পয়সা-সহ সমস্ত জিনিসপত্র হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় দু’জনকে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন।
advertisement
পিলখানার ঘটনার রেশ কাটেনি এখনও, ঘটনাকে ঘিরে উত্তপ্ত হাওড়া শহর, এরই মধ্যে আবার দুষ্কৃতী দৌরাত্ম। স্বাভাবিকভাবে হাওড়া শহরে সাধারণ মানুষের নিরাপত্তায় উঠছে প্রশ্নচিহ্ন। অথচ শহরজুড়ে পুলিশী সুরক্ষা বলয়, পুলিশ পাহারাও বেড়েছে। কিন্তু এর মধ্যেও পাল্লা দিয়ে বাড়ছে দুষ্কৃতি দৌরাত্ম। এই ঘটনায় একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে ভয় আতঙ্কের রেশ জন্মেছে। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 4:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News:কিছু বোঝার আগেই ধারালো অস্ত্রের সজোরে আঘাত! রক্তাক্ত ২ শ্রমিককে লুট করে চম্পট, হাওড়া স্টেশন চত্বরে ভয়ঙ্কর কাণ্ড







