advertisement

Hooghly News: জঙ্গল ছেড়ে গোঘাটে ঢুকল জোড়া হাতি, দাপাদাপি করল আলু জমিতে! দুই দাঁতালকে ঘিরে থমথমে এলাকা

Last Updated:

Hooghly News: পশ্চিম মেদিনীপুর সীমান্ত সংলগ্ন গোঘাটে দলছুট দাঁতালের হানা। আলু চাষের জমিতে দাপাদাপি। ফসল তোলার আগে ব্যাপক ক্ষয়ক্ষতি। অন্যদিকে হাতির আগমনে এলাকায় আতঙ্কের পরিবেশ।

দলছুট দাঁতাল
দলছুট দাঁতাল
গোঘাট, হুগলি, শুভদীপ ঘোষ: দলছুট দুটি দাঁতালের হানা গোঘাটে। পশ্চিম মেদিনীপুর জেলার সীমানা গোঘাটের অর্জুনগেরে এলাকায় অবস্থান করছে দুটি হাতি। এর জেরে গোটা গোঘাটজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
দাঁতালগুলি পশ্চিম মেদিনীপুর থেকে গোঘাটে ঢুকে পড়েছে বলে এলাকার মানুষ ও প্রশাসনের ধারণা। হাতি আসার খবরে সকাল থেকেই প্রচুর মানুষ এলাকায় ভিড় জমিয়েছিলেন। তবে বারবার তাঁদের সাবধান করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন: পুরো ঘর ভেসে যাচ্ছে রক্তে, ছাদ থেকে উঁকি দিয়ে শিউড়ে উঠলেন পড়শিরা! পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
অন্যদিকে খবর পেয়ে পুলিশ ও বন দফতরের আধিকারিকরা সেখানে পৌঁছন। আধিকারিকরা হাতিগুলিকে পশ্চিম মেদিনীপুরের দিকে তাড়ানোর চেষ্টা করেছেন প্রথম থেকে। হাতিগুলি বেশকিছু আলু জমির ওপর দাপাদাপি করার ফলে আলু চাষের জমিগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা, কিন্তু রাত হলে ঘরে মন টেকে না! অবলাদের টানে রোজ বেরিয়ে পড়ে নন্দিনী
পশ্চিম মেদিনীপুরের কোনও জঙ্গল থেকে হাতি দুটি দলছুট হয়ে গোঘাটে ঢুকেছিল বলে বন দফতরের ধারনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তাছাড়াও আলু তোলার সময় হয়ে এসেছিল। এই সময় হাতির হানার ফলে চাষেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: জঙ্গল ছেড়ে গোঘাটে ঢুকল জোড়া হাতি, দাপাদাপি করল আলু জমিতে! দুই দাঁতালকে ঘিরে থমথমে এলাকা
Next Article
advertisement
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ চক্রবর্তী
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ
  • দুবাইয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী ও ছেলে ইউভান

  • শুক্রবার দেশে ফিরছেন তাঁরা

  • শুভশ্রী ও ইউভানকে আনতে এয়ারপোর্টে যাবেন স্বামী রাজ চক্রবর্তী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement