advertisement

এই গোলাপের নাম 'নেতাজি'! আপনি কি হাতে নিয়েছেন কখনও এই ফুল? দেখে চিনে নিন!

Last Updated:

নেতাজির নামে গোলাপ! ১৯৯৫ সালে এর নামকরণ করেন  আবিষ্কারক! জানেন কেন? কোন গোলাপ এটি?

+
এই

এই গোলাপ নেতাজি নামে নামকরণের কারণ জানুন

হাওড়া, রাকেশ মাইতি: নেতাজির নামে নামকরণ গোলাপ! দেশের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিশেষ প্রজাতির গোলাপের নাম রাখা হল ‘নেতাজি’। এই গোলাপ তার অনন্য রূপ ও রঙের বৈচিত্র্যের জন্য ইতিমধ্যেই নজর কেড়েছে ফুলপ্রেমীদের।
আবিষ্কারকের দাবি, এই গোলাপ অন্যান্য সাধারণ গোলাপের তুলনায় আরও সুন্দর ও উজ্জ্বল। ফুলটির পাপড়ির সামনের দিক ও পিছনের দিকের রঙ আলাদা হওয়ায় এর সৌন্দর্য আরও বেড়ে উঠেছে, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
advertisement
advertisement
গোলাপের মধ্যে লালা গোলাপ সবথেকে বেশী মানুষের মন আকৃষ্ট করে। সেই দিক থেকে নেতাজি গোপাল উজ্জ্বল লালা রঙের। এছাড়াও এই গোলাপ আরও আকর্ষণের হল, এর পাপড়ি সামনের ও পিছনের দিক দুই রঙের। সামনের দিক যেমন গাঢ় লালা ঠিক তার পিছনের দিক সাদা। একটি বড় সাইজের ফুলে থরে থরে সাজানো পাপড়ি, ফুল থেকে চোখ ফেরানো দায়।
advertisement
গোলাপটির সৃষ্টিকারী জানান, দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগকে সম্মান জানাতেই এই বিশেষ গোলাপের নামকরণ করা হয়েছে ‘নেতাজি’ নামে।উল্লেখযোগ্যভাবে, এবছর বোটানিক্যাল গার্ডেনের পুষ্প প্রদর্শনীতে এই ‘নেতাজি’ গোলাপ অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে। দর্শনার্থীদের ভিড় ও প্রশংসায় স্পষ্ট, এই গোলাপ ইতিমধ্যেই ফুলপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
advertisement
এ বিষয়ে অশোক কুমার মাইতি জানান, প্রায় তিন হাজার অধিক ভ্যারাইটি সংরক্ষিত রয়েছে। ১৯৯৫ সালে এই ফুলের সৃষ্টি, গত কয়েক দশকে এমন বহু গোলাপ আবিষ্কার করে তাদের নামকরণ করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
এই গোলাপের নাম 'নেতাজি'! আপনি কি হাতে নিয়েছেন কখনও এই ফুল? দেখে চিনে নিন!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement