ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিলও ছিল! তবু ভোটার তালিকা থেকে কেন বাদ বাবা ও ছেলের নাম? দুশ্চিন্তায় বাসন্তীর পরিবার
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
বাসন্তীর রবীন্দ্রনাথ বর ও প্রসেনজিৎ বর, আলিপুরদুয়ারের বিডিও প্রসেনজিৎ কুন্ডুর নাম এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় পরিবারে ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে!
অনুপ বিশ্বাস, বাসন্তী: ভোটার কার্ড, আধার কার্ড, ১৯৯৬ সালের ভোটার তালিকায় নাম এমনকি ১৯৭৩ সালের জমির দলিলও রয়েছে। কিন্তু তবু সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল বাবা ও ছেলের। দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর শিবগঞ্জের বাসিন্দা রবীন্দ্রনাথ বর ও তাঁর ছেলে প্রসেনজিৎ বরের নাম বাদ পড়েছে। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় তাঁদের নামের উপর ডিলিটেড লেখা রয়েছে। শনিবার সেই তালিকা প্রকাশ পেতেই ভেঙে পড়েছেন পরিবারের সকল সদস্যরা।
মাত্র সপ্তাহ দুয়েক আগেই রবীন্দ্রনাথের স্ত্রী গত হয়েছেন। এসআইআর শুনানিতে স্বামী ও সন্তানকে ডাকার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর তাঁর মৃত্যুর পর এক মাস কাটতে না কাটতেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেল স্বামী ও সন্তানের। শুধুমাত্র ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণেই তাঁদেরকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি মিঠুনের।
advertisement
advertisement
অন্য দিকে, এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডুর। তিনি আলিপুরদুয়ার শহরের বাসিন্দা। তাঁর নাম বাদ যাওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে আলিপুরদুয়ার শহর এলাকায়। বিডিও প্রসেনজিৎ কুন্ডুর বাড়ি আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। ইটখোলা নামের একটি স্থানে তাঁর বাড়ি।
advertisement
তাঁর বয়স ৩৭ বছর। কর্মসূত্রে তিনি ময়নাগুড়িতে থাকছেন পরিবার নিয়ে। শনিবার প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। আলিপুরদুয়ারে বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম। তাঁর মধ্যে রয়েছে এই বিডিও-র নাম। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যদিও ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি এলাকার বিএলও কিছু বলতে নারাজ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Basanti,South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 01, 2026 3:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিলও ছিল! তবু ভোটার তালিকা থেকে কেন বাদ বাবা ও ছেলের নাম? দুশ্চিন্তায় বাসন্তীর পরিবার










