advertisement

Murshidabad News: সুদূর বীরভূম থেকে এসে মুর্শিদাবাদে মনোরাঞ্জন! কখনও 'টুম্পা-সোনা', কখনও 'রাক্ষস'

Last Updated:

এই রাজ্যের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি জেলায় আছেন বেশ কয়েকজন। তবে বীরভূম থেকে মুর্শিদাবাদের খড়গ্রাম, কান্দি রঘুনাথগঞ্জ সহ বিভিন্ন গ্রামে গিয়ে তাঁরা কলাকৌশল দেখান, কোনও রকমে টিকিয়ে রেখেছেন তাঁদের পেশাকে।

+
বহুরূপী

বহুরূপী টুম্পা 

রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা দেখা যায় বহুরূপীদের। কিন্তু এখন রঘুনাথগঞ্জের শহরের বুকে ঘুরে বেড়াচ্ছেন ‘টুম্পা সোনা’। কথাটা বললেই গান ভেসে আসে। কিন্তু এই টুম্পা রঘুনাথগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরে আনন্দ দিচ্ছেন মানুষকে। মনোরঞ্জন দিচ্ছেন সুদূর বীরভূমের লাভপুর থেকে এসে।
বীরভূম জেলার লাভপুর থানার শীতলগ্রাম থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বহুরূপীরা নানা রকম ছড়া বলে মানুষের মনোরঞ্জন করছেন। কেউ পেশায় চাষী, কেউ বা দিন মজুর। কেউ সেজেছেন টুম্পা সোনা, কেউ বা রাক্ষস ও রাক্ষসী। কিছুটা অর্থ উপার্জন করতেই গ্রামের প্রত্যন্ত এলাকায় ছুটছেন বহুরূপীরা। ওঁরা রং মাখেন। বর্তমানে সনাতন বহুরূপী সাজের পাশাপাশি এসেছে নানা পৌরাণিক, আধুনিক ও সামাজিক অনুষঙ্গও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে এসেছেন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে। বহুরূপী খুব প্রাচীন জীবিকা। তবে কত প্রাচীন তা কেউ বলতে পারে না। অবশ্যই বিচিত্র জীবিকা। ইতিহাসবিদেরা জানান, আদিম মানুষেরা পশু শিকারের সময় নিজেদের দেহ মৃত পশুর চামড়া, নখ, দাঁত ইত্যাদি দিয়ে ঢেকে নিত। তাতে পশুরা তাদের মানুষ বলে চিনতে পারত না। এই ঘটনাকে আমরা ‘ছদ্মবেশ’ বলতে পারি। আমাদের সারাদেশেই ছড়িয়ে আছেন এই বহুরূপীরা।
advertisement
advertisement
এই রাজ্যের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি জেলায় আছেন বেশ কয়েকজন। তবে বীরভূম থেকে মুর্শিদাবাদের খড়গ্রাম, কান্দি রঘুনাথগঞ্জ সহ বিভিন্ন গ্রামে গিয়ে তাঁরা কলাকৌশল দেখান, কোনও রকমে টিকিয়ে রেখেছেন তাঁদের পেশাকে। একটু হলেও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে মনোরঞ্জন দেন। যা অর্থ পান তা দিয়েই চলে তাদের সংসার। তবে বর্তমানে অনেকেই মুখ ফিরিয়েছে আক্ষেপের সুর তাদের গলায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: সুদূর বীরভূম থেকে এসে মুর্শিদাবাদে মনোরাঞ্জন! কখনও 'টুম্পা-সোনা', কখনও 'রাক্ষস'
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement