Rath Yatra: শিবরাত্রির আগেই 'এখানে' টান পড়ে জগন্নাথদেবের রথের দড়িতে, ভিড়ে পা ফেলার জায়গা থাকে না! সঙ্গে মহাপ্রসাদের ব্যবস্থা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
East Medinipur Rath Yatra: দীর্ঘ ৯০ বছর ধরে অসময়ে জগন্নাথদেবের রথের দড়িতে টান পড়ে পূর্ব মাশুড়িয়া। জেলার মানুষের কাছে এই রথযাত্রা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। একইসঙ্গে হাজার হাজার ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: ভক্তির টানে জনসমুদ্র। পূর্ব মাশুড়িয়ার ৯০ বছরের প্রাচীন রথযাত্রায় ভক্তদের ঢল। মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে ভক্তি আর উৎসবের জোয়ারে ভাসল পূর্ব মেদিনীপুরের পূর্ব মাশুড়িয়া গ্রাম। অসময়ে জগন্নাথদেবের রথের দড়িতে টান দিতে মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
প্রায় নয় দশকের প্রাচীন ঐতিহ্য মেনে এ বছরও মহাসমারোহে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের রথযাত্রা ও অন্ন প্রসাদ সেবা। পূর্ব মাশুড়িয়া শহীদ স্মৃতি যুব সংঘের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: বাগান থেকে তুলে সোজা রান্নাঘরে, পাতে ভরপুর পুষ্টি! স্কুলেই ব্রকলি, পালং শাকের চাষ, মিড-ডে-মিলে জিভে জল আনা মেনু
ধর্মীয় আচার ও নাম সংকীর্তনের পর শুরু হয় রথ টানা। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর মাশুড়িয়া ও সংলগ্ন গ্রামগুলি থেকে প্রায় ২০ হাজার ভক্ত সমবেত হয়েছিলেন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মহাপ্রসাদ বিতরণ। যেখানে কয়েক হাজার মানুষের অন্নসেবার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: শিক্ষকদের এক চালে বাজিমাত, মিড-ডে-মিলের খরচ কমে অর্ধেক! কিন্তু পড়ুয়াদের পাতে পুষ্টির ঘাটতি নেই
মূলত, জগন্নাথদেবের রথমাত্রা জুলাই মাসেই দেখতে অভ্যস্ত মানুষ। তবে শীতের শেষ পর্যায়ে এই রথযাত্রার আয়োজন জেলাবাসীর কাছে দীর্ঘদিনের আকর্ষণ। এছাড়াও মহাপ্রসাদ গ্রহণের জন্য আগ্রহ থাকে তুুঙ্গে। সুযোগ পাওয়া যায় রথের দড়িতে টান দেওয়ার। সবমিলিয়ে উৎসবের মেজাজে মেতে ওঠেন স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Feb 10, 2026 3:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rath Yatra: শিবরাত্রির আগেই 'এখানে' টান পড়ে জগন্নাথদেবের রথের দড়িতে, ভিড়ে পা ফেলার জায়গা থাকে না! সঙ্গে মহাপ্রসাদের ব্যবস্থা







