advertisement

Mahashivratri 2026: রাতভর মন্দিরের দরজা খোলা, ৫০ গ্রামের মানুষ পুজো দেন এক জায়গায়! মহাদেবের দেখা পেতে মরিয়া ভক্তরা

Last Updated:

East Medinipur Mahashivratri 2026: মহাশিবরাত্রি তিথিতে পটাশপুরের টনিয়াবিলা শিব মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের। আশপাশের প্রায় ৫০টি গ্রামের মানুষ এই দিনে মন্দির চত্বরে সমবেত হন। থাকে বিশেষ পুজো-পাঠের আয়োজন।

+
টনিয়াবিলা

টনিয়াবিলা শিব মন্দির 

পটাশপুর, মদন মাইতি: শিবরাত্রি উপলক্ষ্যে সকাল থেকেই পটাশপুরের টনিয়াবিলা শিব মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের টনিয়াবিলা গ্রামে টনিয়াবিলা শিব মন্দির চত্বরে ভোর থেকেই দীর্ঘ লাইন। শৈবতীর্থ পরিপূর্ণ হয়েছে ভক্তদের উপস্থিতিতে। জল ঢালতে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন পূণ্যার্থীরা। বিশেষ এই দিনে সারা দিন-রাত খোলা থাকে মন্দিরের দরজা। অন্য সময় গর্ভগৃহে প্রবেশের নিয়ম সীমিত থাকে। কিন্তু শিবরাত্রির দিন ভক্তরা সরাসরি গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। আশপাশের প্রায় ৫০টি গ্রামের মানুষ এই দিনে মন্দির চত্বরে সমবেত হন।
ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি। দেশের নানা প্রান্তের শৈবতীর্থের মত এখানেও নিষ্ঠা সহকারে পালিত হয় এই উৎসব। বিশেষ পুজো-পাঠের আয়োজন করা হয় মন্দিরে। ভক্তরা উপবাস থেকে প্রার্থনায় অংশ নেন। সন্ধ্যার পর বাড়ে ভিড়। রাতভর চলে নামসংকীর্তন ও ভজন। সাত দিন ধরে চলবে উৎসব ও মেলা। মন্দির প্রাঙ্গণ ঘিরে বসেছে বিভিন্ন দোকান। খেলনা, মিষ্টি, প্রসাদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এলাকাজুড়ে উৎসবের আবহ।
advertisement
advertisement
এই মন্দিরের ইতিহাসও কম চমকপ্রদ নয়। প্রায় দু’শতাব্দী প্রাচীন এই মন্দির বহু ঘটনার সাক্ষী। আঞ্চলিক ইতিহাসবিদ মন্মথ দাস তাঁর ‘পটাশপুর একাল-একাল’ গ্রন্থে উল্লেখ করেছেন, বর্তমানে মন্দিরটি একচূড়া যুক্ত পাকা কাঠামো। শিবলিঙ্গের উপরিভাগে একটি আঘাতের চিহ্ন রয়েছে। নাগাসন্ন্যাসীদের বহন করা এই শিবলিঙ্গের মস্তকে একসময় একটি মুকুট বা মণিখণ্ড ছিল। এখানে এসে শিবলিঙ্গ অনড় হয়ে গেলে তাঁরা অস্ত্রাঘাতে সেই মণিখণ্ড বিচ্ছিন্ন করে নিয়ে যান। সেই চিহ্ন আজও দেখা যায় বলে দাবি স্থানীয়দের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিবরাত্রির সাতদিনের মেলার পাশাপাশি চড়ক ও গাজনের সময়ও এখানে কয়েকদিন ধরে মেলা বসে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন মানত পূরণ করতে। বহু বছর ধরে এই উৎসব গ্রামীণ সংস্কৃতির অংশ হয়ে আছে। ধর্মীয় আচার পালনের পাশাপাশি এটি এক সামাজিক মিলনক্ষেত্রও বটে। ছোট বড় সবার উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে টনিয়াবিলা গ্রাম। মহাদেবের আরাধনায় মুখর থাকে গোটা এলাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mahashivratri 2026: রাতভর মন্দিরের দরজা খোলা, ৫০ গ্রামের মানুষ পুজো দেন এক জায়গায়! মহাদেবের দেখা পেতে মরিয়া ভক্তরা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement