advertisement

Nadia News: বৃষ্টির দিনে আর হবে না ভোগান্তি, ২৯ লক্ষ টাকার প্রকল্পে বদলে যাচ্ছে ভাগ্য! আনন্দে মিষ্টিমুখ গ্রামবাসীদের

Last Updated:

Nadia News: দীর্ঘ অপেক্ষার পরে পাকা রাস্তার স্বপ্নপূরণ। দীর্ঘ ১৫ বছর পরে পথশ্রী প্রকল্পের অধীনে কৃষ্ণগঞ্জ ব্লকে শুরু হল কাঁচা রাস্তা পাকা করার কাজ। প্রায় ৪০ মিটার দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি তৈরি করতে খরচ হবে প্রায় ২৯ লক্ষ টাকা।

+
গ্রামের

গ্রামের শুরু হল রাস্তার কাজ

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের খাটুরা দক্ষিণপাড়ায় দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হল গ্রামীণ কাঁচা রাস্তা পাকা করার কাজ। প্রায় ৪০ মিটার দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির দু’ধারে বিস্তীর্ণ কৃষিজমি রয়েছে। বছরের পর বছর ধরে কৃষকদের ফসল মাঠ থেকে বাড়িতে বা বাজারে নিয়ে আসতে চরম সমস্যায় পড়তে হত। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদা ও জলে ভরে যেত, ফলে যাতায়াত কার্যত অচল হয়ে পড়ত। ছাত্রছাত্রী, প্রবীণ মানুষ এবং সাধারণ গ্রামবাসীরাও দুর্ভোগের শিকার হতেন।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের অধীনে কৃষ্ণগঞ্জ ব্লকে মোট আটটি রাস্তা নির্মাণের অনুমোদন মিলেছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। সেই প্রকল্পেরই অংশ হিসেবে খাটুরা দক্ষিণপাড়ার এই রাস্তাটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতগতিতে কাজ সম্পন্ন করে আগামী এক মাসের মধ্যেই রাস্তা নির্মাণ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাস্তাটির কাজ শুরু হওয়ায় এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। গ্রামবাসী ও কৃষকরা আশা করছেন, নতুন পাকা রাস্তা চালু হলে কৃষিকাজ ও দৈনন্দিন যাতায়াতে সুবিধা বাড়বে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন দিশা মিলবে।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বৃষ্টির দিনে আর হবে না ভোগান্তি, ২৯ লক্ষ টাকার প্রকল্পে বদলে যাচ্ছে ভাগ্য! আনন্দে মিষ্টিমুখ গ্রামবাসীদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement