advertisement

East Medinipur News: উৎসবের দিনে কুণ্ডলী পাকিয়ে ঘন ধোঁয়া, ভয়াবহ আগুনের জেরে কাঁথি স্টেশনের সামনে ত্রাহি ত্রাহি রব! স্থানীয়দের চোখেমুখে আতঙ্ক

Last Updated:

East Medinipur Fire News: চারিদিকে আবির আর আনন্দের আবহ। ঠিক তখনই শহরের রাজ্য বিদ্যুৎ বন্টন ও সরবরাহ সংস্থার সবচেয়ে বড় সাব-স্টেশনের ধারে হঠাৎ আগুন লাগে। সামান্য দূরেই রয়েছে কাঁথি রেল স্টেশন। আতঙ্কিত স্থানীয়রা।

+
হোলির

হোলির দিনে কাঁথিতে ভয়াবহ আগুন

কাঁথি, মদন মাইতি: হোলির দিনে কাঁথিতে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় রেলগেট সংলগ্ন এলাকা। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। মঙ্গলবার রঙের উৎসবে মাতোয়ারা পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর। চারিদিকে আবির আর আনন্দের আবহ। ঠিক তখনই শহরের রাজ্য বিদ্যুৎ বন্টন ও সরবরাহ সংস্থার সবচেয়ে বড় সাব-স্টেশনের ধারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।
ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় রেলগেট সংলগ্ন এলাকা। সামান্য দূরেই রয়েছে কাঁথি রেল স্টেশন। ফলে আতঙ্ক আরও বেড়ে যায়। উৎসবের আনন্দ মুহূর্তে বদলে যায় উদ্বেগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা দ্রুত বাড়তে থাকে। আগুনের তীব্রতা এতটাই ‌ছিল যে কাছে যাওয়া কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝেই খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় কাঁথি থানার পুলিশ, দমকল বিভাগ এবং রেল পুলিশ।
advertisement
advertisement
এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সাব-স্টেশন থেকে আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে দমকলের দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। একটি দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বাকি দোকানগুলির তেমন ক্ষতি হয়নি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এক স্থানীয় বাসিন্দা সৌগত বর জানান, এই জায়গার ট্রান্সফরমার থেকে প্রায়ই তেল পড়ে। মাঝেমধ্যেই ইলেকট্রিক লাইনের মধ্যে আগুনের ফুলকি দেখা যায়। প্রাথমিক অনুমান, হয়ত সেই আগুনের ফুলকির জেরেই তেল পড়া জায়গায় আগুন লেগে থাকতে পারে। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনই বলা সম্ভব নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: উৎসবের দিনে কুণ্ডলী পাকিয়ে ঘন ধোঁয়া, ভয়াবহ আগুনের জেরে কাঁথি স্টেশনের সামনে ত্রাহি ত্রাহি রব! স্থানীয়দের চোখেমুখে আতঙ্ক
Next Article
advertisement
Israel-Iran War: ‘কার্যত সীমাহীন অস্ত্র রয়েছে...’! ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প? ‘প্রস্তুত আমেরিকা’, কেন লিখলেন আমেরিকার প্রেসিডেন্ট
‘কার্যত সীমাহীন অস্ত্র রয়েছে...’! ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প?
  • কার্যত ‘সীমাহীন’ অস্ত্র মজুদ রয়েছে আমেরিকার কাছে

  • দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত আমেরিকা, দাবি ট্রাম্পের

  • ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement