advertisement

Egra Accident: ডাম্পারের ধাক্কায় চুরমার অটো! চালকের রক্তে ভেসে যাচ্ছে সড়ক, এগরায় ভোররাতে সাংঘাতিক দৃশ্য

Last Updated:

East Medinipur Accident News: ডাম্পারের ধাক্কায় চুরমার অটো। প্রাণ হারালেন এগরার যুবক। বৃহস্পতিবার ভোরে একটি দ্রুতগামী ডাম্পার ও মালবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৮ বছর বয়সী অটো চালকের।

এগরায় দুর্ঘটনায় মৃত যুবক
এগরায় দুর্ঘটনায় মৃত যুবক
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: ডাম্পারের ধাক্কায় চুরমার অটো। প্রাণ হারালেন এগরার যুবক। বৃহস্পতিবার ভোরে একটি দ্রুতগামী ডাম্পার ও মালবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৮ বছর বয়সী এক যুবকের
জানা যাচ্ছে, মৃত যুবকের নাম রাকেশ মাইতি, তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরার উড়িষলকর গ্রামের বাসিন্দা। এদিন ভোর আনুমানিক ৪টে নাগাদ একটি পণ্যবোঝাই অটোর সঙ্গে উলটো দিক থেকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোটি দুমড়ে-মুচড়ে যায়। চালক রাকেশ মাইতি গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ কাপড়ের উপর শিল্পীদের অভিনব হাতের কাজ! পুরুলিয়ার মুখোশ গ্রামের নতুন ট্রেন্ড কাপড়ের মুখোশ, স্বল্প দামে পর্যটকদের মধ্যে চাহিদা দারুণ
স্থানীয় বাসিন্দারা রাকেশকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই পথেই তার মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহিত্যচর্চার ডাক কাশীপুর বইমেলায়! কবি-সাহিত্যিকদের কলমে ফুটে উঠুক জেলার ইতিহাস, লোককথা
চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই অটো চালক যুবকের এই অকাল মৃত্যু। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, ডাম্পারের চলক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Egra Accident: ডাম্পারের ধাক্কায় চুরমার অটো! চালকের রক্তে ভেসে যাচ্ছে সড়ক, এগরায় ভোররাতে সাংঘাতিক দৃশ্য
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement