advertisement

East Bardhaman News: দ্রুতগতির খেসারত দিতে হল প্রাণ, রাস্তায় ছটফটিয়ে শেষ তরতাজা যুবক! ভাবলেই শিউড়ে উঠছেন স্থানীয়রা

Last Updated:

East Bardhaman News: দ্রুতগতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় বছর ২১ এর যুবকের মর্মান্তিক পরিণতি। পেশায় রাজমিস্ত্রি যুবক প্রাণ হারিয়েছেন ঘটনাস্থলেই। ভয়াবহ ওই দৃশ্যের কথা মনে পড়লে শিউড়ে উঠছেন প্রত্যক্ষদর্শীরা।

বাইক দুর্ঘটনায় মৃত যুবক
বাইক দুর্ঘটনায় মৃত যুবক
কাটোয়া, পূর্ব বর্ধমান: দ্রুতগতিতে বাইক চালানোর ফল হল মারাত্মক। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের। বছর ২১ এর ওই যুবক স্থানীয় খাজুরডিহি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই দৃশ্যের কথা মনে পড়লে রীতিমতো মতো শিউড়ে উঠছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, কাটোয়ায় দ্রুত গতিতে বাইক নিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই যুবক। ফলে গুরুতর আঘাত লাগ, রক্তক্ষরণ হয়। রাতের দিকে কাটোয়ার জামাইমারিতে দুর্ঘটনাটি হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শাহাজুল শেখ নামে ওই যুবকের।
আরও পড়ুন: শেষযাত্রায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা এবার অতীত, চার কোটি টাকায় ভোলবদল হচ্ছে শ্মশানের! গোলাপের চাদরে ঢাকবে এলাকা
ঘটনার পর খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার খাজুরডিহি গ্রামের মাঠপাড়ার বাসিন্দা শাহাজুল বাইক নিয়ে কাটোয়া-কড়ুই রাস্তা ধরে যাচ্ছিল৷ কিন্তু দ্রুতগতির কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: চাষিমঙ্গল বন্ধ, চরম অমঙ্গল কৃষকদের! আলুর বাম্পার ফলনেও লাভের থেকে ক্ষতি বেশি, বন্ধ হিমঘরে বন্দি ভাগ্য
দ্রুত গতিতে যেতে গিয়ে পেশায় রাজমিস্ত্রী শাহাজুল জামাইমারির কাছে নিয়ন্ত্রণ হারায়। জোরালো আঘাতের কারণে সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়৷ শাহাজুলের বাবা একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি৷ তিনি পেশায় একজন টোটো চালক৷ তাঁর কাকা বিল্টু শেখ বলেন, ভাইপোর এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না৷ কার্যত শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: দ্রুতগতির খেসারত দিতে হল প্রাণ, রাস্তায় ছটফটিয়ে শেষ তরতাজা যুবক! ভাবলেই শিউড়ে উঠছেন স্থানীয়রা
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement