advertisement

East Bardhaman News: শিবরাত্রিতে আগুনে ঝলসে গিয়েছিল ছাত্রী, আর লড়াই চালাতে পারল না, মৃত্যু কালনার পৌলমীর

Last Updated:

শিবরাত্রে মর্মান্তিক পরিণতি। শিবরাত্রিতে আগুনে ঝলসে গিয়েছিল কালনার পৌলমী। হাসপাতালে চলছিল চিকিৎসা। কিন্তু শেষপর্যন্ত লযাই জিততে পারল না! বুধবার কালনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করল ছাত্রী

শিবরাত্রিতে আগুনে ঝলসে যাওয়া ছাত্রীর মৃত্যু কালনায়
শিবরাত্রিতে আগুনে ঝলসে যাওয়া ছাত্রীর মৃত্যু কালনায়
পূর্ব বর্ধমান: শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মোমবাতির আগুন থেকে পুড়ে দগ্ধ হয়ে যায় কালনার ছাত্রী, বুধবার সকালে কালনা হাসপাতালে তার মৃত্যু হয়। শিবরাত্রি উপলক্ষে কালনার সূর্য সমিতি ক্লাবের মাঠের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে আগুনে ঝলসে যায় পৌলমী রায় নামক একাদশ শ্রেণীর এক ছাত্রী। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত শ্যামরাই পাড়া এলাকায়।
জানা যায়, রবিবার সন্ধ্যার পর শিবরাত্রি উপলক্ষ্যে পৌলোমী গিয়েছিল শিবের মাথায় ঢল ঢালতে। সেখানেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। মোমবাতির আগুন থেকে পৌলমীর শাড়িতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ পৌলমীকে নিয়ে আসা হয় কালনা মহকুমা হাসপাতালে। শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে থাকলে পৌলমীকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই চলছিল চিকিৎসা। কিন্তু বিল ক্রমেই আকাশছোঁয়া হতে থাকে। সাধ্য না থাকায় মঙ্গলবার রাতে পৌলমীকে ফিরিয়ে আনা হয় কালনার হাসপাতালে। বুধবার সকালেই সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করে ফুটফুটে ফুলের মতো পড়ুয়া। বুধবার দুপুরে কালনা হসপিটালেই মৃতদেহের ময়না তদন্ত হবে।
advertisement
কালনা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শ্যামরাই পাড়ার বাসিন্দা গৌতম রায়ের দুই মেয়ের মধ্যে বড় পৌলমী । মেয়েটি স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী । শিবরাত্রি উপলক্ষে পাড়ারই একটি মন্দিরে পূজো দিতে গিয়েছিল দুই বোন । সেই সময় অসাবধানতাবশত মন্দিরের ভিতরে জ্বালানো মোমবাতির আগুন ধরে যায় পৌলমীর শাড়িতে । শাড়িটি ছিল সিল্কের।  প্রথমে পৌলমী বুঝতে পারেনি শাড়িতে আগুন ধরেছে। যখন বুঝতে পারে, তখন দৌড়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসে। শাড়ির আগুন নেভাতে চারপাশে ঘুরতে থাকে পৌলমী । কিন্তু সিল্কের শাড়ি হওয়ায় দ্রুত তার শরীরে আগুন ছড়িয়ে পড়ে৷ চিৎকার শুনে আশপাশের মহিলারা ছুটে এসে জল ঢেলে আগুন নেভায় । এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
নবকুমার রায়, কালনা, পূর্ব বর্ধমান
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: শিবরাত্রিতে আগুনে ঝলসে গিয়েছিল ছাত্রী, আর লড়াই চালাতে পারল না, মৃত্যু কালনার পৌলমীর
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement