advertisement

Saraswati Puja 2026: শাড়ি-পাঞ্জাবির অনবদ্য জুটি, গোলাপবাগ ক্যাম্পাসে প্রেমের বসন্ত! হোস্টেলে সবার অবাধ প্রবেশ

Last Updated:

Saraswati Puja 2026: গোলাপবাগ ক্যাম্পাসে যেন রঙিন বসন্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিতে সরস্বতী পুজোর পরের দিন পালিত হয় 'তত্ত্ব উৎসব'। 

+
তত্ত্ব

তত্ত্ব উৎসব

বর্ধমান,সায়নী সরকার: প্রতিবছরই সরস্বতী পুজোয় এক অন্য বসন্তের সেজে ওঠে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলি। ফুল ফুটুক বা না ফুটুক, গোলাপবাগ ক্যাম্পাসে যেন রঙিন বসন্ত। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিতে সরস্বতী পুজোর পরের দিন পালিত হয় ‘তত্ত্ব উৎসব’। ‘তত্ত্ব’ বলতে আমরা সাধারণত যা বুঝি, বিবাহের সময় ছেলে ও মেয়ের বাড়ির মধ্যে আদান-প্রদান হওয়া সামগ্রী। তবে এই ‘তত্ত্ব’ বিবাহের ‘তত্ত্ব’ নয়, এটা বন্ধুত্ব, মেলবন্ধন বা প্রেমের পূর্ণাঙ্গতা পাওয়ার ‘তত্ত্ব’।
সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির অঘোষিত ভ্যালেন্টাইনস ডে। আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-র পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গার্লস ও বয়েজ হোস্টেলগুলির মধ্যে রয়েছে ‘তত্ত্ব’ আদান-প্রদানের একটি রীতি। আর এই রীতির হাত ধরেই হোস্টেল প্রাঙ্গণগুলিতে একটি মন ছুঁয়ে যায় আরেকটি মন। মনের কোণে লুকিয়ে থাকা একান্ত ইচ্ছের প্রকাশ ঘটে। হোস্টেলের আবাসিকদের কাছে এ যেন কখনও পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় করে তোলা, আবার কখনও পছন্দের মানুষের প্রতি প্রেমের স্বীকারোক্তি।
advertisement
advertisement
তাঁকে উপহার দেওয়ার উপলক্ষ্য। কারণ বছরের অন্যান্য দিন ছেলেরা মেয়েদের হোস্টেলে আর মেয়েরা ছেলেদের হোস্টেলে যেতে পারেন না। কিন্তু এই দিন একে অপরের হোস্টেলে প্রবেশ অবাধ। তাই এদিন চিরাচরিত জিন্স-টপ বা সালোয়ার-কুর্তা ছেড়ে মেয়েদের পরনে রঙিন শাড়ি, এলোমেলো চুল কিংবা খোপায় ফুল। ছেলেরাই বা কম কিসের? তারাও পাঞ্জাবি-পায়জামা পড়ে দিব্যি আপ্যায়নে ব্যস্ত। এদিন প্রথম ছেলেদের হোস্টেল থেকে ফল, মিষ্টি, চিপস, চকলেট সহ নানান জিনিসে ভরা তত্ত্বের ডালি পৌঁছে যায় ছাত্রীদের মীরাবাঈ, নিবেদিতা, প্রীতিলতা, সরোজিনী, গার্গী হোস্টেলে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর তারপর নিজেদের সাজানো তথ্য নিয়ে মেয়েদের দল পৌঁছে যায় অরবিন্দ, চিত্তরঞ্জন, নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্র কিংবা আইনস্টাইন হোস্টেলে। সঙ্গে থাকে শঙ্খ, ঢাক, বাজনা। তবে এত সবকিছুর মাঝেও তত্ত্ব সাজানো আর আলপনা আঁকা এই দুই কাজে ছাত্রছাত্রীরা এক হোস্টেল আর এক হোস্টেলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অলিখিত এই প্রতিযোগিতার মাঝেও যেন দৃঢ় হয় বন্ধুত্বের বন্ধন, আরও দৃঢ় হয় প্রেমের বন্ধনও। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ১৪ ফেব্রুয়ারি নয়, সরস্বতী পুজোর পরের দিনই পালিত হয় অঘোষিত ভ্যালেন্টাইনস ডে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: শাড়ি-পাঞ্জাবির অনবদ্য জুটি, গোলাপবাগ ক্যাম্পাসে প্রেমের বসন্ত! হোস্টেলে সবার অবাধ প্রবেশ
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement