advertisement

Darjeeling Earthquake: গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি সহ পাহাড়ের বিস্তীর্ণ এলাকা! উৎসস্থল সিকিমে, ছড়াল আতঙ্ক

Last Updated:

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গ্যালশিং-এ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বৃহস্পতিবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং৷ কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়৷ তবে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমে৷ ফলে গ্যাংটক, পেলিংয়ের মতো সিকিমের বিস্তীর্ণ অংশে কম্পনের তীব্রতা ছিল তুলনামূলক ভাবে বেশি৷
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গ্যালশিং-এ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫৷ যদিও খুব অল্প সময়ের জন্যই এই কম্পন অনুভব করা গিয়েছে৷ বৃহস্পতিবার রাত ১.০৯ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়৷
সিকিমের গ্যাংটক, লাচেন, পেলিং, নামচি, মঙ্গন, পাকইয়ং-এর মতো বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং, মিরিক, কালিম্পংও৷ সমতলে শিলিগুড়ি, মালবাজার এবং উত্তরবঙ্গ ও অসমের সীমান্ত এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে৷ নেপালের একাংশও ভূমিকম্পে কেঁপে উঠেছে৷
advertisement
advertisement
গভীর রাতে এই ভূমিকম্প হওয়ায় অনেকেই টের পাননি৷ যদিও ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে৷ গত বৃহস্পতিবার রাতেও ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা৷ সেই ভূমিকম্পের উৎসস্থ ছিল মায়ানমারে৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling Earthquake: গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি সহ পাহাড়ের বিস্তীর্ণ এলাকা! উৎসস্থল সিকিমে, ছড়াল আতঙ্ক
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement