advertisement

Digha Fishermen Training: কেন্দ্রের PMMSY প্রকল্পে বড় উদ্যোগ! মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হলেও নেই ভয়, সিফনেট-এর টিপস-ই রক্ষাকবচ হয়ে দাঁড়াবে মৎস্যজীবীদের

Last Updated:

Digha Fishermen Training: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মাঝেমধ্যেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বিপদে পড়েন মৎস্যজীবীরা। এই সমস্যার স্থায়ী সমাধানে দিঘায় বিশাখাপত্তনম সিফনেটের (CIFNET) পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ কর্মশালা। সেখানে মৎস্যজীবীদের শেখানো হল মাঝ সমুদ্রে ছোটখাটো যান্ত্রিক ত্রুটি সারানোর সহজ কৌশল।

+
সমুদ্রে

সমুদ্রে মাছ ধরার বড় বড় ট্রলার

দিঘা, মদন মাইতি: এবার আর মাঝ সমুদ্রে গিয়ে ইঞ্জিন সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না মৎস্যজীবীদের। বিশেষ উদ্যোগ নিল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বা সিফনেট, বিশাখাপত্তনম। মৎস্যজীবীদের জন্য আয়োজন করা হল জরুরি পরিস্থিতিতে ইঞ্জিনের ত্রুটি নিরসনের বিশেষ প্রশিক্ষণ শিবির। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনায় তিন দিনের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মৎস্যজীবীদের বাস্তব সমস্যাকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়।
অনেক সময় মৎস শিকারে গিয়ে মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে নৌযানের। বিপদের মুখে পড়েন মৎস্যজীবীরা। সেই ঝুঁকি কমাতেই মৎস্যজীবীদের জন্য এই প্রশিক্ষণ শিবির। ভারত সরকারের পি.এম.এম.এস.ওয়াই প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার মোট ৭৫ জন নৌযান চালক ও মৎস্যজীবী এতে অংশগ্রহণ করেন। বিশেষভাবে ইঞ্জিন চালকদের উপর গুরুত্ব দেওয়া হয়। কারণ সমুদ্রে নৌযানের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে ইঞ্জিনের উপর। প্রশিক্ষণে আধুনিক ইঞ্জিন পরিচালনা পদ্ধতি শেখান হয়। পাশাপাশি ইঞ্জিনের সাধারণ ত্রুটি দ্রুত চিহ্নিত করার কৌশলও দেখান হয়। প্রশিক্ষকরা হাতে-কলমে ইঞ্জিনের গঠন এবং সারাইয়ের এর কৌশল দেখান।
advertisement
advertisement
প্রশিক্ষণে জরুরি পরিস্থিতি মোকাবিলার উপর গুরুত্ব আরোপ করা হয়। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হলে কীভাবে দ্রুত ত্রুটি নিরসন করা যায় তা শেখান হয়। সীমিত যন্ত্রপাতি ব্যবহার করেও কীভাবে ইঞ্জিন সচল করা সম্ভব সে বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও নিরাপত্তা বিধি, জ্বালানি ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। ইঞ্জিন সারাই সংক্রান্ত প্রযুক্তিগত গ্রন্থ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হয় এদিন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরকারি এই উদ্যোগে খুশি দিঘা-সহ উপকূলীয় এলাকার মৎস্যজীবীরা। তাদের মতে, এই ধরনের প্রশিক্ষণ প্রয়োজন ছিল। সমুদ্রে কাজ করতে গিয়ে প্রাণের ঝুঁকি কমবে বলেই আশা করছেন তাঁরা। সিফনেট বিশাখাপত্তনমের আধিকারিক সুদীপ্ত মণ্ডল বলেন, দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ মৎস্যচাষ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক মৎস্যজীবীকে এই ধরনের প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের অর্থনীতি ও জীবিকার নিরাপত্তায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত বিশেষজ্ঞদের।‌
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Digha Fishermen Training: কেন্দ্রের PMMSY প্রকল্পে বড় উদ্যোগ! মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হলেও নেই ভয়, সিফনেট-এর টিপস-ই রক্ষাকবচ হয়ে দাঁড়াবে মৎস্যজীবীদের
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement