advertisement

Darjeeling News: টিফিন বক্স খুলতেই চোখ কপালে পুলিশের, হাতবদলের আগেই খেলা শেষ! জোড়া অভিযানে উদ্ধার ৫০ লক্ষ টাকার মাদক

Last Updated:

Darjeeling News: হঠাৎ হানায় দুটি আলাদা আলাদা এলাকায় জোড়া মাদক পাচার রুখে দিল পুলিশ। উদ্ধার ৫০ লক্ষ টাকার মাদক সামগ্রী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড় সাফল্য পুলিশের। অনুমান, এর পিছনে বড়ও কোনও চক্র কাজ করছে।

মাদক পাচারকারীদের বিরুদ্ধে জোড়া অভিযানে সাফল্য
মাদক পাচারকারীদের বিরুদ্ধে জোড়া অভিযানে সাফল্য
খড়িবাড়ি ও বাগডোগরা, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: অন্ধকারে চলছিল মাদক হাতবদল। কিন্তু হঠাৎ হানায় দুটি আলাদা আলাদা এলাকায় জোড়া মাদক পাচার রুখে দিল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। উদ্ধার ৫০ লক্ষ টাকার মাদক সামগ্রী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড় সাফল্য।
জানা গিয়েছে, খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের কোয়াটার মোড়ে মাদক পাচার করতে জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত মহম্মদ রফিকুল। জানা গিয়েছে, মালদার কালিয়াচক থেকে মাদক নিয়ে পানিট্যাঙ্কিতে হাতবদলের ছক ছিল। খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে তল্লাশি চালায়।
advertisement
advertisement
সেই তল্লাশিতে উদ্ধার করা হয়েছে প্লাস্টিক টিফিনে ভর্তি মাদক সামগ্রী। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২০৪ গ্রাম বলে জানা গিয়েছে। যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। অন্যদিকে বাগডোগরার মুনি চাবাগান এলাকাতেও মাদকের হাতবদল রুখে দিয়েছে পুলিশ। সেখানেও লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে।
advertisement
এই অভিযানে উদ্ধার করা হয়েছে ২৯৪ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিপুল সিংহ নামের একজনকে। ধৃত মালদার বাসিন্দা বলে খবর। আর পৃথক দুটি ঘটনায় মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এর পিছনে বড়ও কোনও চক্র কাজ করছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: টিফিন বক্স খুলতেই চোখ কপালে পুলিশের, হাতবদলের আগেই খেলা শেষ! জোড়া অভিযানে উদ্ধার ৫০ লক্ষ টাকার মাদক
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement