advertisement

Crime News: কার্টুন দেখানোর প্রলোভন, ছাদে নিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার দাবিতে স্কুলে তালা

Last Updated:

Crime News: দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে, ঘটনায় স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রনারায়নপুর জিএসএফপি স্কুলের ঘটনা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সুজন সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে, ঘটনায় স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রনারায়নপুর জিএসএফপি স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই।
আরও পড়ুনঃ বুধ থেকেই বড় বদল আবহাওয়ার! সাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাস্প, কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
অভিভাবক ও প্রতিবেশীদের অভিযোগ, গত শুক্রবার ইন্দ্র নারায়নপুর জিএসএফপি স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য সাহা স্কুলেরই এক ছাত্রীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে স্কুলের ছাদে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন বলে দাবি পরিবারের। পরে বিষয়টি পরিবারের লোকজনেরা জানতে পেরে পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুর থানায় জানান। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত ওই স্কুল শিক্ষক বাপ্পাদিত্য সাহা বলে অভিযোগ করেন অভিভাবকেরা।
advertisement
advertisement
সোমবার ওই অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে ইন্দ্র নারায়নপুর জিএসএফপি স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও এলাকার মানুষেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো বিষয় নিয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল পরিদর্শক এনামুল শেখ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: কার্টুন দেখানোর প্রলোভন, ছাদে নিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার দাবিতে স্কুলে তালা
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement