advertisement

Crime News: “দোকান থেকে কাটারি কিনে খুন করেছি”—বর্ধমানে হাতুড়ে ডাক্তার হত্যায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত জীবন রুইদাসের

Last Updated:

Crime News: দোকান থেকে কাটারি কিনে তা দিয়ে কোপ মেরে আমি ডাক্তারকে খুন করেছি। চাঞ্চল্যকর স্বীকারোক্তি বর্ধমানে হাতুড়ে ডাক্তার খুনের ঘটনায় ধৃত যুবক জীবন রুইদাসের। বুধবার বর্ধমান থানা থেকে তাকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয়।

আজ DA মামলার রায় সুপ্রিম কোর্টে
আজ DA মামলার রায় সুপ্রিম কোর্টে
বর্ধমানঃ দোকান থেকে কাটারি কিনে তা দিয়ে কোপ মেরে আমি ডাক্তারকে খুন করেছি। চাঞ্চল্যকর স্বীকারোক্তি বর্ধমানে হাতুড়ে ডাক্তার খুনের ঘটনায় ধৃত যুবক জীবন রুইদাসের। বুধবার বর্ধমান থানা থেকে তাকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয়। তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করে জীবন রুইদাস। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ বর্ধমানের বাদাম তলায় নিজের চেম্বারে নৃশংসভাবে খুন হন হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিক। মাথায় ঘাড়ে গলায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। এরপর থানায় গিয়ে হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিককে খুনের কথা জানায় অভিযুক্ত যুবক। তাকে নিজেদের হেফাজতে চেয়ে বিস্তারিত জেরা করতে চায় পুলিশ। মৃত হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিকের স্ত্রী প্রতিমা ভৌমিকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বর্ধমান থানার পুলিশ।
বর্ধমান আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত যুবক জীবন রুইদাস সাংবাদিকদের কাছে জানায়, আমার যা ক্ষতি হয়েছে তা অন্যের যাতে না হয় তা নিশ্চিত করতেই ওই ডাক্তারকে আমি খুন করেছি! ওই ডাক্তার আমার দিদিমাকে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে। তাই আমি তাকে খুন করেছি।আমার ক্ষতি হয়েছে। কিন্তু ওই ডাক্তার আইনের কাছ থেকে বেঁচে যেত। তাই খুন করেছি। দোকান থেকে কাটারি কিনে তা দিয়ে কুপিয়ে খুন করেছি। বর্ধমানে হাতুড়ে ডাক্তার খুনে এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত জীবন রুইদাসের।
advertisement
advertisement
বর্ধমানের বাবুরবাগের বাসিন্দা হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিককে খুন করে থানায় আত্মসমর্পণের ঘটনায় ধৃত জীবন রুইদাসকে এদিন বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেফাজতে নিয়ে হাতুড়ে ডাক্তার খুনে অভিযুক্ত যুবককে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। সত্যিই তার কোন আত্মীয় ওই চিকিৎসকের কাছে চিকিৎসাধীন ছিলেন কিনা সেসব ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। ওই যুবকের অতীতে কোনও অপরাধের সঙ্গে যোগ রয়েছে কিনা তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। সেই সঙ্গে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। তদন্তের স্বার্থে হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিকের চেম্বার সিল করে রাখা হয়েছে। সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞ ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: “দোকান থেকে কাটারি কিনে খুন করেছি”—বর্ধমানে হাতুড়ে ডাক্তার হত্যায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত জীবন রুইদাসের
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement