SIR: ২ বুথে বাদ ৬০৯ ভোটার! ফাঁসিদেওয়ার লাহুগছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
একের পর দুই বুথে বাদ পড়ল ৬০৯ ভোটারের নাম। ক্ষোভে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ফাঁসিদেওয়ার লাহুগছ গ্রামে এই দৃশ্য দেখা গেল। ফাঁসিদেওয়া বিধানসভার ২২৩ ও ২২৪ নম্বর বুথে মোট ভোটার ১৫৩৩ জন। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট হাতে পেয়েই ক্ষোভ প্রকাশ করেন বাদ যাওয়া ভোটাররা।
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: একের পর দুই বুথে বাদ পড়ল ৬০৯ ভোটারের নাম। ক্ষোভে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ফাঁসিদেওয়ার লাহুগছ গ্রামে এই দৃশ্য দেখা গেল। ফাঁসিদেওয়া বিধানসভার ২২৩ ও ২২৪ নম্বর বুথে মোট ভোটার ১৫৩৩ জন। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট হাতে পেয়েই ক্ষোভ প্রকাশ করেন বাদ যাওয়া ভোটাররা। অভিযোগ, সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর ২ বুথের মোট ৭০০ বেশি ভোটারদের বিচারাধীন অবস্থায় রাখা হয়। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট হাতে আসতেই আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। ২ বুথে মোট ৬০৯ জন ভোটারের নাম বাদ পড়ায় এ দিন রাজ্য সড়ক অবরোধ করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাদ পড়া ভোটাররা। বাদ পড়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার পরিবার, প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ সাধারণ ভোটাররা। বর্তমান পঞ্চায়েত সদস্যর অভিযোগ, ২০০২ সালে নাম রয়েছে। ১৯৮৭ সালে জমির দলিল দেওয়ার পরেও নাম বাদ দেওয়া হয়েছে। সংখ্যালঘু ভোটারদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। একই অভিযোগ, প্রাক্তন পঞ্চায়েত সদস্যরও। ২০০২ সালে নাম থাকলেও বাদ দেওয়া হয়েছে। সঠিকভাবে ভোটার তালিকায় নাম না উঠলে আগামী দিনে বিক্ষোভ হবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 2:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
SIR: ২ বুথে বাদ ৬০৯ ভোটার! ফাঁসিদেওয়ার লাহুগছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ!











