advertisement

Bangla News: রাতের অন্ধকারে আগুনে জ্বলল সোনামুখীর শাল জঙ্গল, আতঙ্কে বন্যপ্রাণ

Last Updated:

Bangla News: বাঁকুড়ার সোনামুখীতে রাতের অন্ধকারে শাল জঙ্গলে আগুন লাগায় দাউদাউ করে জ্বলে ওঠে বিস্তীর্ণ এলাকা।শুকনো পাতা ও বাতাসে আগুন ছড়িয়ে পড়ে, বন্যপ্রাণ আতঙ্কিত হলেও পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

প্রতীকী ছবি/ Representative Image
প্রতীকী ছবি/ Representative Image
সোনামুখী, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: বাঁকুড়া জেলার সোনামুখীর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সালের জঙ্গল। এবার এই জঙ্গলেরই সোনামুখী থানার পাথর মোরা সংলগ্ন এলাকায়, রাতের অন্ধকারে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। তারপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে সমগ্র জঙ্গল। পুড়ে ছাই হতে থাকে জঙ্গলের নিচে পড়ে থাকা শুকনো ঝরা পাতা।
আরও পড়ুনঃ ‘আবার মারার প্ল্যান করছ?’ ব্যান্ডেজ মন্তব্য ঘিরে চরম ক্ষুব্ধ মমতা! ডাক্তারের রিপোর্ট সহ চ্যালেঞ্জ অমিত শাহকে
পুড়ে যায় ছোট ছোট গাছ। রীতিমতো আতঙ্কে বন্যপ্রাণ। রাতের অন্ধকারে নেভানোর কেউ নেই। তাই দাউ দাউ করে জ্বলছে জঙ্গল। বনদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বারংবার প্রচার করা হয়েছে জঙ্গলে আগুন লাগানো দণ্ডনীয় অপরাধ। কিন্তু তারপরেও প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে কেউ বা কারা জঙ্গলে আগুন লাগিয়েছে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলছে সোনামুখীর জঙ্গল, নষ্ট হচ্ছে সমাজের বাস্তুতন্ত্র, পুড়ে ছাই হচ্ছে ছোট গাছ আতঙ্কে বন্যপ্রাণ, প্রাথমিক অনুমান কোন অসাধু ব্যক্তি জঙ্গলে আগুন লাগিয়েছে, রাতের অন্ধকারে আগুন নেভানোর কেউ নেই।
advertisement
advertisement
শাল গাছ পর্ণমোচী উদ্ভিদ তাই এই সময় পাতা ঝরেছে জঙ্গলের নিচে রয়েছে শুকনো পাতা এবং গতরাতে ছিল ফুরফুরে বাতাস তাই আগুনের লেলিহান শিখা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। জঙ্গলের নিচে গাছের শুকনো পাতা পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আগুন নিজে থেকেই নিয়ন্ত্রণে আসে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: রাতের অন্ধকারে আগুনে জ্বলল সোনামুখীর শাল জঙ্গল, আতঙ্কে বন্যপ্রাণ
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement