advertisement

Cooch Behar News: চিকিৎসা করে ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ! কোচবিহারে রেললাইনের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

Last Updated:

Cooch Behar News: এদিন স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

মাথাভাঙা থানা
মাথাভাঙা থানা
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ ভিন রাজ্য থেকে চিকিৎসা করে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের নিউ গোসাইরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। আত্মঘাতী হয়েছেন অসমের বরপেটার এক বাসিন্দা। মৃতের নাম ধরণী মোচারি (৪৮)।
এদিন স্থানীয় বাসিন্দারা নিউ গোসাইরহাট এলাকায় রেললাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে মাথাভাঙা থানার পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুনঃ রাজ্যের মধ্যে শান্তিপুরেই প্রথম! এবার সূর্যের আলোয় সেচের সমাধান, কৃষকদের মুখে খুশির হাসি
মৃত ধরণী মোচারির ভাই ভদ্রেশ্বর মোচারি জানান, চিকিৎসা করাতে তাঁর দাদাকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। মাথাভাঙার নিউ গোসাইরহাট এলাকায় ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ধরণী আত্মঘাতী হন বলে তাঁদের অনুমান।
advertisement
advertisement
এখানেই শেষ নয়! মৃতের পরিবারের আরও দাবি, ধরণী মোচারি মানসিকভাবে স্থিতিশীল ছিলেন না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: চিকিৎসা করে ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ! কোচবিহারে রেললাইনের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ
Next Article
advertisement
লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
  • মোজতবা খামেনেইয়ের সম্পত্তি

  • সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই

  • লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল !

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement