advertisement

Comics Strip: যিনি রোগী দেখেন, তিনি ছবিও আঁকেন! চিকিৎসকের তুলিকলমে ‘বঙ্কু ডাক্তার’ কমিক্স আজ খ্যাতির শীর্ষে

Last Updated:

Comics Strip:এক চিকিৎসকের কলমে গ্রাফিক গল্পে নতুন রূপ পেল বাঁকুড়া। ব্যঙ্গ ও বাস্তবতার মেলবন্ধনে ‘বঙ্কু ডাক্তার’ হয়ে উঠল পাঠকমহলে জনপ্রিয়।

+
কমিক্সের

কমিক্সের একটি প্যানেল

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বাঁকুড়ার মাটিতে জন্ম নেওয়া এক অনন্য সৃজনশীল উদ্যোগ। পেশায় চিকিৎসক হলেও কলম ও স্কেচপ্যাডই যাঁর আর এক পরিচয়, সেই সায়ন পালের সৃষ্টি ‘বঙ্কু ডাক্তার’ আজ বাংলার কমিকস জগতের এক জনপ্রিয় নাম। তাঁর সদ্য প্রকাশিত গ্রাফিক নভেল “বঙ্কু ডাক্তার: ব্যুরোক্রেসি” ইতিমধ্যেই পাঠকমহলে সাড়া ফেলেছে। ৫৪ পাতার এই গ্রাফিক নভেলে বাঁকুড়ার পরিচিত চিত্র, সমাজের বাস্তবতা এবং ব্যঙ্গ-বিদ্রূপের মেলবন্ধনে ফুটে উঠেছে এক অন্যরকম গল্পভুবন।
এই গ্রাফিক নভেলের বিশেষত্ব হল— এতে বাঁকুড়া শহরের একাধিক ল্যান্ডমার্ক শিল্পিত ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। মাচান তলা, ভৈরব স্থান, লোকপুর এলাকা-সহ বিভিন্ন পরিচিত স্থান গ্রাফিক আকারে নতুন রূপ পেয়েছে। স্থানীয় সংস্কৃতি ও নাগরিক জীবনের নানা দিককে রূপকের মাধ্যমে গল্পের কাঠামোয় বুনে দিয়েছেন সায়ন পাল। ফলে শুধু একটি কমিকস নয়, এই গ্রাফিক নভেল এক অর্থে বাঁকুড়ার দৃশ্যমান পরিচয়ও বহন করছে।
advertisement
গত ১২ বছর ধরে নিরলসভাবে ‘বঙ্কু ডাক্তার’ কমিকস নিয়ে কাজ করে চলেছেন ডঃ সায়ন পাল। তাঁর এই দীর্ঘ যাত্রায় সমাজ, রাজনীতি, স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা বারবার উঠে এসেছে ব্যঙ্গের ভাষায়। “বঙ্কু ডাক্তার: ব্যুরোক্রেসি” সেই ধারারই সাম্প্রতিক সংযোজন, যেখানে আমলাতন্ত্রের নানা দিক হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাঁর কাজের মাধ্যমে সাধারণ পাঠক যেমন বিনোদন পান, তেমনই সমাজের বাস্তব চিত্র নিয়েও ভাবতে শেখেন।
advertisement
advertisement
আরও পড়ুন : বলুন তো কেন চিকিৎসকরা সব সময় সাদা ও আইনজীবীরা কালো কোট পরেন? ভেবে দেখেছেন কখনও? কারণ জানলে আকাশ থেকে পড়বেন!
ইতিমধ্যেই ‘বঙ্কু ডাক্তার’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই কমিকস সিরিজ। বাঁকুড়ার এক চিকিৎসকের হাতে গড়ে ওঠা এই সৃষ্টিশীল উদ্যোগ আজ জেলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত। নতুন গ্রাফিক নভেলের মাধ্যমে আবারও প্রমাণিত হলো— শিল্প, সাহিত্য ও স্থানীয় পরিচয় একসূত্রে গাঁথা হলে তা বিশ্ব দরবারেও পৌঁছে যেতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Comics Strip: যিনি রোগী দেখেন, তিনি ছবিও আঁকেন! চিকিৎসকের তুলিকলমে ‘বঙ্কু ডাক্তার’ কমিক্স আজ খ্যাতির শীর্ষে
Next Article
advertisement
স্নানের পর কি এই ভুল করছেন? সতর্ক হোন, নইলে টাক পড়ার ঝুঁকি বাড়বে দশগুণ! নিজের পায়ে কুড়ুল মারছেন নিজেই
স্নানের পর কি এই ভুল করছেন? সতর্ক হোন, নইলে টাক পড়ার ঝুঁকি বাড়বে দশগুণ! নিজের পায়ে কুড়ুল মারছেন নিজেই
  • তোয়ালে দিয়ে শক্ত করে চুল বাঁধা চুলের গোড়া দুর্বল করে তোলে

  • প্রতিদিন শ্যাম্পু ব্যবহারে মাথার ত্বক ও চুলের আর্দ্রতা নষ্ট হয়

  • হিট প্রোটেক্ট্যান্ট ছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল দুর্বল হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement