advertisement

Hotel: হোটেলের ঘরেই উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ! যুবকের মৃত্যুতে হোটেলে ভাঙচুর, আগুন, উত্তপ্ত বীরপাড়া

Last Updated:

আজ, শনিবার সকালে হোটেলের পেছনে একটি ঘর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের বাড়ি বীরপাড়ার গোপালপুর চাবাগান এলাকায়। হোটেল কর্তৃপক্ষের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

হোটেলের ঘরেই উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ! যুবকের মৃত্যুতে হোটেলে ভাঙচুর, আগুন, উত্তপ্ত বীরপাড়া   প্রতীকী ছবি
হোটেলের ঘরেই উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ! যুবকের মৃত্যুতে হোটেলে ভাঙচুর, আগুন, উত্তপ্ত বীরপাড়া প্রতীকী ছবি
বীরপাড়া: হোটেলের ঘর থেকেই উদ্ধার হোটেল কর্মীর ঝুলন্ত দেহ৷ যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বীরপাড়াতে৷ ক্ষুব্ধ ওই যুবকের এলাকার লোকেরা বীরপাড়া রাঙালিবাজনা চৌপথি এলাকায় হোটেলে আগুন ধরিয়ে দেয় বলেই সূত্রের খবর৷ হোটেলের সামনে রাখা একটি গাড়িতেও ভাঙচুর করেন স্থানীয়রা।
জানা গিয়েছে, আশপাশের বিভিন্ন থানা থেকে পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছেছে। হোটেল কর্তৃপক্ষের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আজ, শনিবার সকালে হোটেলের পেছনে একটি ঘর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের বাড়ি বীরপাড়ার গোপালপুর চাবাগান এলাকায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, বসিরহাট থানার বাগুন্ডী গ্রামেও ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর৷ শুক্রবার সকালে বাবা-মা ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও মেয়ে ঘর থেকে বেরোচ্ছে না দেখে তার ঘরে ধাক্কা দেয়। কিন্তু ভিতর থেকে কোনওরকম সারা শব্দ না মেলায় তাঁরা দরজা খুলে দেখেন মেয়ের ঝুলন্ত দেহ।
advertisement
তড়িঘড়ি তাকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। তবে কী কারণে এই মৃত্যু সেই বিষয়ে মুখ খুলতে নারাজ তাঁর পরিবার। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hotel: হোটেলের ঘরেই উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ! যুবকের মৃত্যুতে হোটেলে ভাঙচুর, আগুন, উত্তপ্ত বীরপাড়া
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement