advertisement

ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর ফিরলেন না! কংসাবতীর জলাধারে ভেসে উঠল দেহ

Last Updated:

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি সাইকেল চালিয়ে মুকুটমণিপুর এলাকায় আসেন। খবর পেয়ে রবিবার বিকাল থেকে মুকুটমণিপুর এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। জলাধারের পাশে তার সাইকেলও উদ্ধার হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মুকুটমণিপুর: পারিবারিক অশান্তির জেরে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। তিনি দুর্গাপুর এ-জোনের আরবিন্দনগর এলাকার বাসিন্দা। রবিবার ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি সাইকেল চালিয়ে মুকুটমণিপুর এলাকায় আসেন। খবর পেয়ে রবিবার বিকাল থেকে মুকুটমণিপুর এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। জলাধারের পাশে তার সাইকেলও উদ্ধার হয়। একই সঙ্গে খোঁজে নামে খাতড়া মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরাও। দীর্ঘ প্রচেষ্টার পর কংসাবতী জলাধারের লক গেটের সামনে জল থেকে বিশ্বজিৎ ঘোষের দেহ উদ্ধার করেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
advertisement
advertisement
পরে পুলিশ দেহটি উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু ঘটনার তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদিকে বাঁকুড়ার খাতড়ায় বাড়ির ভেতর থেকে এক যুবকের নিথর, রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে দহলা পঞ্চায়েতের বীরখাম গ্রামে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় সন্দীপ মুদি (২৬)-র দেহ। মাথার সামনে ও পেছনে গভীর আঘাতের চিহ্ন মিলেছে, যা নিয়ে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর ফিরলেন না! কংসাবতীর জলাধারে ভেসে উঠল দেহ
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement