Birbhum News: বিধানসভা ভোটের আগে সরগরম বীরভূম! জেলা জুড়ে মোতায়েন বিপুল কেন্দ্রীয় বাহিনী, আজ থেকেই শুরু রুট মার্চ
- Reported by:Sudipta Garain
- Published by:Sneha Paul
Last Updated:
Birbhum News: বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে আরও জোরদার নিরাপত্তার বেষ্টনী। জেলায় মোতায়েন করা হয়েছে সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই শুরু রুট মার্চ।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের রাজনৈতিক পারদ। ভোটের নির্ঘণ্ট ঘোষণা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই বীরভূম জেলা জুড়ে মোতায়েন করা হচ্ছে মোট সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
জেলা পুলিশ সূত্রে খবর, বরাদ্দকৃত সাত কোম্পানির মধ্যে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রবিবার বিকেলেই জেলায় পৌঁছেছে। প্রাথমিক পর্যায়ে এই বাহিনীকে রামপুরহাট এবং নলহাটি এলাকায় মোতায়েন করা হয়েছে। বাকি পাঁচ কোম্পানি বাহিনী রবিবার রাতের মধ্যেই জেলায় প্রবেশ করার কথা। যদি যাতায়াতে কোনও বড়সড় বাধা না আসে, তবে সোমবার সকাল থেকেই জেলার প্রতিটি ব্লকে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা দেখা যাবে।
advertisement
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে চড়তে পারে তাপমাত্রার পারদ! উত্তরবঙ্গের কোন জেলায় কী পরিস্থিতি, জানুন আজকের আবহাওয়ার খবর
জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, সোমবার সকাল থেকেই জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হবে। মূলত এলাকার ভৌগোলিক পরিস্থিতি খতিয়ে দেখা, স্পর্শকাতর এলাকা বা বুথ চিহ্নিত করা, সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি শনিবার প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা। সেই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে এক ধরনের চাপা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, যার আঁচ পড়েছে বীরভূমেও। ভোট পূর্ববর্তী কোনও অপ্রীতিকর ঘটনা বা হিংসা রুখতে এবং এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী বিশেষ নজরদারি চালাবে বলে জানা গিয়েছে।
Location :
Birbhum,West Bengal
First Published :
Mar 02, 2026 10:46 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: বিধানসভা ভোটের আগে সরগরম বীরভূম! জেলা জুড়ে মোতায়েন বিপুল কেন্দ্রীয় বাহিনী, আজ থেকেই শুরু রুট মার্চ







