advertisement

Birbhum News: কোলাহল থেকে দূরে এক টুকরো শান্তি! বীরভূমের রসা গ্রামে জাগ্রত অনাদিকা‌লী মন্দিরের মাহাত্ম্য জানলে অবাক হবেন

Last Updated:

আশ্চর্যের বিষয় হল, এই গাছটি পুরো মন্দিরটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। স্থানীয়দের মতে, এই বটগাছের মূল উৎস বা প্রধান কাণ্ডটি খুঁজে পাওয়া দায়। পাথরের তৈরি এই মন্দিরে মা অনাদিকা‌লীর পাষাণ মূর্তি ছাড়াও রয়েছে পাতালস্থ অনাদি শিবলিঙ্গ, মহাকাল ভৈরব এবং বাস্তুপুরুষ।

+
অনাদিকা‌লী

অনাদিকা‌লী মন্দির

খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: ব্যস্ত জীবনের কোলাহল ছাড়িয়ে দূরে একটু মানসিক শান্তির খোঁজে বীরভূমের খয়রাশোল ব্লকের রসা গ্রাম এখন অন্যতম গন্তব্য। ঝাড়খণ্ড ও বর্ধমান সীমান্তের সন্নিকটে অবস্থিত এই গ্রামে রয়েছে প্রায় ৫০০-৮০০ বছরের প্রাচীন জাগ্রত মন্দির প্রাঙ্গণ। যেখানে একই ছাদের নীচে অবস্থান করছেন মা অনাদিকা‌লী, শিব এবং হনুমানজি। মন্দিরের প্রধান আকর্ষণ এখানকার সুপ্রাচীন বিশাল বটবৃক্ষ।
আশ্চর্যের বিষয় হল, এই গাছটি পুরো মন্দিরটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। স্থানীয়দের মতে, এই বটগাছের মূল উৎস বা প্রধান কাণ্ডটি খুঁজে পাওয়া দায়। পাথরের তৈরি এই মন্দিরে মা অনাদিকা‌লীর পাষাণ মূর্তি ছাড়াও রয়েছে পাতালস্থ অনাদি শিবলিঙ্গ, মহাকাল ভৈরব এবং বাস্তুপুরুষ। মন্দিরের সেবাইত দেবাশীষ আচার্য জানান, এখানে এক তান্ত্রিক সাধুর সমাধিও রয়েছে, যা এই স্থানের আধ্যাত্মিক গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দা ও পেশায় শিক্ষক উত্তম কুমার ডোম বলেন, “এই মন্দির অত্যন্ত জাগ্রত। এখানে প্রবেশ করলেই এক অদ্ভুত প্রশান্তি মেলে। মানুষের বহু দিনের মানত এখানে পূরণ হয়, আর সেই বিশ্বাস থেকেই কলকাতা, ধানবাদ, ঝরিয়া বা বর্ধমানের মতো দূর এলাকার ভক্তরা ছুটে আসেন।” চৈত্র গাজন এবং শ্রাবণ মাসে জল ঢালার উৎসবে মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা থাকে না।
advertisement
এত প্রাচীন ও ঐতিহাসিক মাহাত্ম্য থাকা সত্ত্বেও প্রচারের অভাবে এই মন্দিরটি আজও রাজ্য পর্যটন মানচিত্রে ব্রাত্য রয়ে গেছে। সেবাইতদের আক্ষেপ, মন্দিরের পাশেই মেইন রোড এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত হওয়া সত্ত্বেও সরকারি সাহায্যের অভাবে মন্দিরটির সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। তাঁদের দাবি, সরকার যদি এই স্থানটিকে হেরিটেজ বা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে, তবে রসা গ্রাম বীরভূমের অন্যতম সেরা দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: কোলাহল থেকে দূরে এক টুকরো শান্তি! বীরভূমের রসা গ্রামে জাগ্রত অনাদিকা‌লী মন্দিরের মাহাত্ম্য জানলে অবাক হবেন
Next Article
advertisement
Soumen Mahapatra TMC Rift: 'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
  • তৃণমূলের সঙ্গে সৌমেন মহাপাত্রের সম্পর্ক ছিন্ন হওয়ার মুখে?

  • সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক তমলুকের বিধায়ক৷

  • ভোটের আগেই বিদ্রোহী প্রাক্তন মন্ত্রী সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement