advertisement

Bardhaman News: দেওয়ালে সিঁধ কেটে 'অপারেশন' চোরের! পেটভরে ল্যাংচা-রসগোল্লা খেয়ে লক্ষাধিক টাকার চুরি

Last Updated:

Bardhaman News: ভাতার থানা এলাকায় শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন দুটি দোকানের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

চুরির ছবি
চুরির ছবি
ভাতার, সায়নী সরকার: চুরির ধরনেও এবার ‘শাহি’ মেজাজ! চুরি করতে এসে মিষ্টি দোকানে ল্যাংচা ও রসগোল্লা খেয়ে পালাল চোর ! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার শিবদা বাসস্ট্যান্ড এলাকায়।দেওয়াল কেটে পর পর দুটি দোকানে দুঃসাহসিক চুরি,নগদ টাকা ও লক্ষাধিক টাকার ইলেকট্রিক সমগ্রী চুরির পর মিষ্টির দোকানে ঢুকে ল্যাংচা ও রসগোল্লা খেলো চোরের দল।
ভাতার থানা এলাকায় শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন দুটি দোকানের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গেছে,শিবদা বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী দেবাশিস মন্ডলের ইলেকট্রিক সামগ্রী বিক্রির দোকানে গতকাল রাত্রে চুরি হয়।
দোকানের পিছন দিকের কংক্রিটের দেওয়াল কেটে লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার,ফ্যান,গিজার এবং নগদ কিছু টাকা চুরি হয় বলে অভিযোগ।এরপর ইলেকট্রিক দোকানের ঠিক পাশেই রাম ঘোষ নামে এক মিষ্টি ব্যবসায়ীর দোকানের মাটির দেয়াল কেটে ভেতরে ঢুকে দোকানে থাকা ল্যাংচা ও রসগোল্লা খেয়ে নগদ কিছু টাকা নিয়ে চোরের দল চম্পট দেয় বলে অভিযোগ। একদিকে যখন লক্ষাধিক টাকার মালপত্র হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের, তখন চোরদের এই ‘ভোজনরসিক’ মেজাজ দেখে তাজ্জব এলাকাবাসী।
advertisement
advertisement
এলাকায় পরপর দুটি দোকানে দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চুরির কিনারা করতে তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bardhaman News: দেওয়ালে সিঁধ কেটে 'অপারেশন' চোরের! পেটভরে ল্যাংচা-রসগোল্লা খেয়ে লক্ষাধিক টাকার চুরি
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement