advertisement

East Bardhaman News: কষ্ট পাচ্ছিল ঠাকুমা...‘ভুল’ চিকিৎসা করেছে! চেম্বারে ঢুকে এলোপাথাড়ি কোপ, তারপর সোজা থানায়

Last Updated:

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে,বেশ কিছুদিন ঠাকুমার চিকিৎসা চলছিল ওই চিকিৎসকের কাছে। গত ১ মাস আগে ঠাকুমার মৃত্যু হয়।

News18
News18
বর্ধমান: দিন দুপুরে চেম্বারে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে ডাক্তারকে খুন করল এক যুবক। তারপরে থানায় গিয়ে খুনের কথা জানায় সে নিজেই। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বর্ধমান শহরের বাদামতলা এলাকায় এই নৃশংস ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক রাজা ভৌমিক (৪৬)-এর রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম জীবন রুইদাস। বর্ধমানের শক্তিগড়ের আমড়া এলাকায় তাঁর বাড়ি।
ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা বেজে ৪৫ মিনিট। হঠাৎ-ই এক যুবক থানায় এসে হাজির। ডিউটি অফিসার তাঁকে বসতে বলে অন্য কাজে মন দিতেই যুবক বলে ওঠে, ‘‘আমি চিকিৎসককে খুন করে এসেছি।’’ শুনেই পুলিশ অফিসার চেয়ার ছেড়ে উঠে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিয়ে হাজির হন বর্ধমান শহরে বাদামতলায় চিকিৎসকের চেম্বারে। চিকিৎসকের চেম্বারে পৌঁছে পুলিশের চক্ষু চড়কগাছ। রক্তাক্ত অবস্থায় চেম্বারের মেঝেতে পড়ে আছেন চিকিৎসক। তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে,বেশ কিছুদিন ঠাকুমার চিকিৎসা চলছিল ওই চিকিৎসকের কাছে। গত ১ মাস আগে ঠাকুমার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যু হয়েছে এই অভিযোগে আজ দুপুরে সটান চিকিৎসকের চেম্বারে ঢুকে কাটারির কোপ মারে চিকিৎসককে।
advertisement
সূত্র মারফৎ জানা গেছে, খুনি বাদামতলার চিকিৎসকের চেম্বারে ঢুকে চিকিৎসক রাজা ভৌমিককে খুন করে নিজেই বর্ধমান থানায় হাজির হয়ে যায়। পরে পুলিশ খুনি কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। খুন করার পর খুনি গত ডিসেম্বর মাসে তার ঠাকুমার একটি প্রেসক্রিপশন সঙ্গে করে নিয়ে থানায় হাজির হয়ে গিয়েছিল। তাঁর দাবি ছিল, হাড়ের ডাক্তার (আরএমপি) রাজা ভৌমিক তার ঠাকুমায়ের ভুল চিকিৎসা করায় তার ঠাকুমা মারা যায়। আর সেই আক্রোশে এদিন চিকিৎসকের উপর হামলা চালায় সে।
advertisement
যদিও পুলিশ গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। বাদামতলায় যে ঘরটিতে খুনের ঘটনা ঘটেছে পুলিশ সেটিকেও আপাতত সিল করে দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: কষ্ট পাচ্ছিল ঠাকুমা...‘ভুল’ চিকিৎসা করেছে! চেম্বারে ঢুকে এলোপাথাড়ি কোপ, তারপর সোজা থানায়
Next Article
advertisement
Online Game Victims: ‘Sorry বাবা-মা...’,অনলাইন টাস্ক ভিত্তিক কোরিয়ান লাভার গেমের ‘শেষ কাজ’ সারতে বহুতল থেকে মরণঝাঁপ ৩ কিশোরী বোনের
‘Sorry বাবা-মা...’,অনলাইন কোরিয়ান লাভার গেমের ‘শেষ কাজ’ সারতে মরণঝাঁপ ৩ কিশোরী বোনের
  • গাজিয়াবাদে ৩ কিশোরী বোনের মরণঝাঁপ

  • ৩ কিশোরী বোনের নেশা ছিল কোরিয়ান অনলাইন লাভার গেম

  • রেখে গিয়েছে মর্মস্পর্শী সুইসাইড নোট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement