advertisement

Bankura News: সাইকেলে ৩৭টি দেশ পেরিয়ে বাঁকুড়ায়! ৭০০০ কিমির দুঃসাহসিক যাত্রায় নারী ক্ষমতায়নের ডাক, অনুপ্রেরণার আরেক নাম সমীরা

Last Updated:

Bankura News: সাইকেল নিয়ে ৩৭টি দেশ, পর্বতের কঠিন পথ পেরিয়ে বাঁকুড়ায় হাজির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাইক্লিস্ট। 'মেয়েরা কোনও অংশে কম নয়, তাঁরা সব পারে'- এই বিশ্বাসকে সামনে রেখে এই সফরে বেরিয়েছেন তিনি।

+
সাইক্লিস্ট

সাইক্লিস্ট সমীরা খান ও বাঁকুড়ার ছাত্রীরা

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে বাঁকুড়ায় হাজির অন্ধ্রপ্রদেশের মেয়ে। তাঁকে কাছে পেয়ে অনুপ্রাণিত হলেন বাঁকুড়ার ছাত্রীরা। ৩৭টি দেশ অতিক্রম করে, পর্বতের কঠিন পথ পেরিয়ে সাইকেল চালিয়ে বাঁকুড়ায় এসে নারীশক্তির বার্তা দিলেন আন্তর্জাতিক একক সাইক্লিস্ট ও নারী ক্ষমতায়ন আন্দোলনের মুখ সমীরা খান। “মেয়েরা সব পারে, কোনও অংশেই কম নয়”—এই বিশ্বাসকে সামনে রেখেই তাঁর দীর্ঘ ও দুঃসাহসিক যাত্রা।
আন্তর্জাতিক স্তরে পরিচিত এই সাইক্লিস্ট ইতিমধ্যেই বিশ্বের ৩৭টি দেশ পাড়ি দিয়েছেন। বর্তমানে অন্ধ্রপ্রদেশ থেকে বিহার পর্যন্ত ৭০০০ কিলোমিটার দীর্ঘ এক বিশেষ সাইক্লিং অভিযানে রয়েছেন সমীরা। এই অভিযানের মূল উদ্দেশ্য, নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজে সমানাধিকারের বার্তা পৌঁছে দেওয়া।
আরও পড়ুনঃ জঙ্গলে পুজো করতে গিয়ে সর্বনাশ! হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি, বিয়ের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া
এই অভিযানের অংশ হিসেবে বাঁকুড়ায় পৌঁছে Bankura Unnayani Institute of Engineering-এ উপস্থিত হন সমীরা। কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। তাঁর সংগ্রাম, সাফল্য এবং ব্যর্থতা থেকে শেখার গল্প ছাত্রছাত্রীদের মন ছুঁয়ে যায়।
advertisement
advertisement
সমীরা বলেন, শিক্ষা ও মানসিক দৃঢ়তাই মেয়েদের সবচেয়ে বড় শক্তি। সমাজের বাঁধাধরা ধারণা ভেঙে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। খেলাধূলা, অ্যাডভেঞ্চার, পড়াশোনা বা পেশাগত জীবন— সব ক্ষেত্রেই মেয়েরা সমানভাবে সফল হতে পারে, এই বিশ্বাসই ছড়িয়ে দেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
“Empower a Girl, Empower the Nation”—এই বার্তাকে সামনে রেখে সমীরা খানের উপস্থিতি বাঁকুড়ার শিক্ষাঙ্গনে নারী ক্ষমতায়নের এক শক্তিশালী অনুপ্রেরণা হয়ে উঠল। তাঁর এই যাত্রা ও বক্তব্য ভবিষ্যতে আরও বহু ছাত্রীকে স্বপ্ন দেখাতে ও সাহস জোগাতে সাহায্য করবে বলেই মত কলেজ কর্তৃপক্ষের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: সাইকেলে ৩৭টি দেশ পেরিয়ে বাঁকুড়ায়! ৭০০০ কিমির দুঃসাহসিক যাত্রায় নারী ক্ষমতায়নের ডাক, অনুপ্রেরণার আরেক নাম সমীরা
Next Article
advertisement
Suryakumar Yadav: সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
  • দেশের মাটিতে তাঁর অধিনায়কত্বেই বিশ্বসেরা হল ভারত৷ ফাইনালে রান না পেলেও বিশ্বকাপ জয়ের পরই আরও একটি সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement