advertisement

Bankura News: খাতড়ায় নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়! গ্রেফতার প্রতিবেশী, খুনের স্বীকারোক্তি অভিযুক্তের, ১০ দিনের পুলিশি হেফাজত

Last Updated:

Bankura News: খাতড়া থানার বীরখাম গ্রামে খুনের ঘটনার তদন্তে নয়া মোড়। সন্দীপ মুদিকে খুনের অভিযোগে তারই প্রতিবেশী বলরাম মুদিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় ধারালো অস্ত্র দিয়ে হামলার স্বীকারোক্তি অভিযুক্তের।

খাতড়া হত্যাকাণ্ডে গ্রেফতার প্রতিবেশী
খাতড়া হত্যাকাণ্ডে গ্রেফতার প্রতিবেশী
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: খাতড়া থানার পুলিশের তদন্তে নতুন মোড় এল বীরখাম গ্রামের খুনের ঘটনায়। সন্দীপ মুদিকে খুনের অভিযোগে তারই প্রতিবেশী বলরাম মুদিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হলে বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পুরনো ব্যক্তিগত বিরোধ থেকেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে গ্রামের কয়েকজনের দাবি, বলরামের স্ত্রীর সঙ্গে সন্দীপের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। সেই কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অনেকের ধারণা।
আরও পড়ুনঃ বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য রায়বেঁশে! শিল্প বাঁচাতে কাটোয়ায় রাজ্য সরকারের তিন দিনের কর্মশালা, উপস্থিত ১৫০ লোকশিল্পী
খুনের ঘটনাটি ঘটে গত রবিবার রাতে বাঁকুড়া জেলার দহলা পঞ্চায়েতের বীরখাম গ্রামে। সন্দীপ মুদির বাড়ি থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, মাথায় একাধিক আঘাত করে পরিকল্পনা করেই তাকে খুন করা হয়েছে। জানা যায়, ঘটনার সময় বাড়িতে সন্দীপ একাই ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে দ্বারকেশ্বর নদ পেরিয়ে জমিতে হাতির দল! পঞ্চাশ বিঘার ফসল ধূলিসাৎ, বিষ্ণুপুরের চাষিদের ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের
এই বিষয়ে খাতড়ার এসডিপিও জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। পুলিশের দাবি, বলরাম ছাদের রাস্তা দিয়ে সন্দীপের বাড়িতে ঢুকে ভারি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তারপর পালিয়ে যায়। এখন পুলিশ হেফাজতে রেখে অভিযুক্তকে জেরা করা হচ্ছে। ঘটনার পুরো চিত্র পরিষ্কার করতে ঘটনার পুনর্গঠন করা হবে এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ আরও জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব দিক খতিয়ে দেখা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরখাম গ্রামে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর থেকেই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। গ্রামবাসীরা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকে এখন নজর রয়েছে প্রশাসনের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: খাতড়ায় নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়! গ্রেফতার প্রতিবেশী, খুনের স্বীকারোক্তি অভিযুক্তের, ১০ দিনের পুলিশি হেফাজত
Next Article
advertisement
March 2026 Monthly Horoscope: রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল মার্চ ২০২৬

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement