advertisement

North 24 Parganas News: যেন হুবহু কাটাপ্পা! তার তৈরি বাহুবলি বিরিয়ানি এখন 'ভাইরাল'

Last Updated:

যেন হুবহু কাটাপ্পা চরিত্র, আর তার তৈরি বাহুবলী বিরিয়ানি এখন ভাইরাল

+
বিক্রেতাই

বিক্রেতাই এখন হয়ে উঠেছেন কাটাপ্পা

উওর ২৪ পরগনা: বাহুবলী সিনেমার জনপ্রিয় চরিত্র কাটাপ্পা-র কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের? ঠিক সেই আদলে সাজপোশাক, আর সঙ্গে পকেট-সই দামে ভরপেট বিরিয়ানি এই দুইয়ের জোরেই অশোকনগর স্টেশন সংলগ্ন এলাকায় রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে ‘কাটাপ্পা বিরিয়ানি’। অনেকেই আবার মজার ছলে একে বলছেন ‘বাহুবলি বিরিয়ানি’।
গালভর্তি দাড়ি, মাথায় তেল চকচকে টাক, গলায় মোটা সোনার চেন ভিড়ের মধ্যেও সহজেই নজর কাড়েন দোকান মালিক গৌর মজুমদার। নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করতেই তাঁর এই সাজ। আর সেই কারণেই এলাকাবাসী ও ক্রেতারা তাঁর নাম দিয়েছেন ‘কাটাপ্পা’। ফলে তাঁর তৈরি বিরিয়ানিও এখন পরিচিতি পেয়েছে ‘বাহুবলি বিরিয়ানি’ নামে। মাত্র ৮০ টাকায় মিলছে ১৫০ গ্রামের বড়সড় চিকেন পিস-সহ বিরিয়ানি। বসে খেলে রয়েছে আনলিমিটেড সুবিধাও।
advertisement
কম দামে এমন পরিমাণ ও স্বাদের বিরিয়ানি পাওয়ায় স্বাভাবিকভাবেই দুপুরের পর থেকেই দোকানে ভিড় জমছে ক্রেতাদের। অনেকেই শুধু বিরিয়ানি খেতেই নন, ‘কাটাপ্পা’-র সঙ্গে সেলফি তুলতেও ভিড় করছেন।দেড় কিলো চাল দিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করেছিলেন গৌড়বাবু। এখন দিনে চার থেকে পাঁচ হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয় বলে জানান তিনি। অল্প লাভে বেশি বিক্রির নীতিতেই তাঁর এই সাফল্য বলে দাবি। ক্রেতাদের কথায়, এই দামে এত বড় চিকেন পিস ও আনলিমিটেড বিরিয়ানি সত্যিই বিরল। ফলে অশোকনগরে এখন বিরিয়ানি প্রেমীদের নতুন ঠিকানা হয়ে উঠেছে এই ‘কাটাপ্পা বিরিয়ানি’ স্টল। চেখে দেখবেন নাকি একবার!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: যেন হুবহু কাটাপ্পা! তার তৈরি বাহুবলি বিরিয়ানি এখন 'ভাইরাল'
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement