advertisement

Anandapur Fire: "এক ঘরে কুড়িজন, ঘুম ভাঙল চিৎকারে..." প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ, আনন্দপুর অগ্নিকাণ্ডে বেঁচে বাড়ি ফিরলেন তমলুকের সুশান্ত

Last Updated:

Anandapur Fire: রবিবারের অভিশপ্ত ভোররাত! ইএম বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দু’টো গোডাউন। প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের দগ্ধ দেহাংশের হদিশ মিলেছে।

ভস্মীভূত নরেন্দ্রপুরের ডেকরেটর্সের অফিস-গোডাউন
ভস্মীভূত নরেন্দ্রপুরের ডেকরেটর্সের অফিস-গোডাউন
তমলুক: রবিবারের অভিশপ্ত ভোররাত! ইএম বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দু’টো গোডাউন। প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের দগ্ধ দেহাংশের হদিশ মিলেছে। নরেন্দ্রপুর থানায় ১০ জনের নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে।
হাড়হিম করা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছেন। প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপও দিয়েছেন। আনন্দপুর অগ্নিকাণ্ডে কপাল জোরে প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন তমলুকের বাসিন্দা সুশান্ত বেরা।
advertisement
পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে ফুলের কাজে গিয়েছিলেন সুশান্ত বেরা। সেদিনের অভিজ্ঞতা, অগ্নিকাণ্ড কীভাবে ঘটেছে তা বলতে গিয়ে শিউরে উঠছেন তিনি। সুশান্ত বলেন, একটা রুমেই কুড়িজন ছিলাম। সবাই ঘুমাচ্ছিলেন তখনই চিৎকার, দেখতে পাই আগুন।
advertisement
কোনক্রমে রুম থেকে বেরিয়ে দেখি চারিদিকে আগুন অন্ধকার ধোঁয়া। প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ দিই। সেই আগুন থেকে রক্ষা পেয়ে হাসপাতাল হয়ে এখন বাড়িতে। কিন্তু চোখে মুখে আতঙ্ক রয়েছে সুশান্তর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anandapur Fire: "এক ঘরে কুড়িজন, ঘুম ভাঙল চিৎকারে..." প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ, আনন্দপুর অগ্নিকাণ্ডে বেঁচে বাড়ি ফিরলেন তমলুকের সুশান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement