advertisement

Alipurduar News: কাঠ কুড়োতে গিয়ে বাইসনের মুখোমুখি! শিংয়ের গুঁতোয় প্রাণ হারালেন মহিলা, সাতসকালে মর্মান্তিক ঘটনা

Last Updated:

Alipurduar News: জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি। বাইসনের হামলায় প্রাণ হারালেন আলিপুরদুয়ারের মহিলা। বন দফতর মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দিক, দাবি তুলেছেন স্থানীয়রা।

বাইসন | প্রতীকী ছবি
বাইসন | প্রতীকী ছবি
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বাইসনের হামলায় এক মহিলার মৃত্যু। সোমবার সকালে আলিপুরদুয়ার ১ ব্লকের উত্তর বাইরিগুড়ি এলাকার কাছে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের বাইরের দিকে এই ঘটনা ঘটেছে। মৃতার নাম মিশেম রাভা (৬০)।
বাইসনের গুঁতোয় প্রাণ হারানো মহিলার বাড়ি উত্তর বাইরিগুড়ি এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে জঙ্গলে কাঠ কুড়োতে যান মিশেম। জঙ্গলে সামান্য ঢুকতেই একটি বাইসন তাঁকে তাড়া করে। দৌড়ে চিৎকার করে পালালেও বাইসনটি তেড়ে এসে তাঁকে গুঁতো দেয়। মাথা ও বুকে গুরুতর আঘাত পান ওই মহিলা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ শিব চতুদর্শীতে সেজে উঠেছে ঐতিহ্যবাহী কলেশ্বর মন্দির! ৭ দিন ধরে চলবে বিশেষ উৎসব, মুর্শিদাবাদ এলে ঘুরে যেতে ভুলবেন না
স্থানীয় বাসিন্দা হরেন্দ্র বর্মন বলেন, “সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উনি জঙ্গলের খুব বেশি ভিতরে ঢোকেননি। অল্প ঢুকতেই বাইসন তাড়া করে গুঁতো দিলে গুরুতর জখম হন। পরে আমরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আমরা চাই, মৃত মহিলার পরিবারকে বন দফতর ক্ষতিপূরণ দিক।”
advertisement
advertisement
এদিকে বন দফতর সুত্রে জানা গিয়েছে, বনাঞ্চলের ভিতরে ঢুকে বন্যপ্রাণীর হামলায় কারও মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম নেই। কিন্তু বনাঞ্চল থেকে বন্যপ্রাণীরা বাইরে বেরিয়ে কাউকে মারলে মৃতের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে বন দফতরে চাকরি দেওয়ার নিয়ম রয়েছে। এক্ষেত্রে জঙ্গলের ভিতর এই ঘটনা ঘটায় ক্ষতিপূরণ ও চাকরির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বক্সা টাইগার রিজার্ভের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: কাঠ কুড়োতে গিয়ে বাইসনের মুখোমুখি! শিংয়ের গুঁতোয় প্রাণ হারালেন মহিলা, সাতসকালে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
Soumen Mahapatra TMC Rift: 'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
  • তৃণমূলের সঙ্গে সৌমেন মহাপাত্রের সম্পর্ক ছিন্ন হওয়ার মুখে?

  • সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক তমলুকের বিধায়ক৷

  • ভোটের আগেই বিদ্রোহী প্রাক্তন মন্ত্রী সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement