advertisement

Nadia News: চিকিৎসার গাফিলতির অভিযোগ, ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা কৃষ্ণনগরের হাসপাতালে

Last Updated:

হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হল তৃতীয় শ্রেণীর ছাত্রের, হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ মৃতের পরিবারর। মৃতের মায়ের দাবি, দীর্ঘ ক্ষণ হাসপাতালে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় তাঁর ছেলেকে!

ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা কৃষ্ণনগরের হাসপাতালে
ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা কৃষ্ণনগরের হাসপাতালে
নদিয়া: তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে। জানা যায়, মৃত শিশুর নাম দীপ বাঘ। স্কুলে আসার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ছাত্র। পরিবারের সদস্যদের অভিযোগ, আহত অবস্থায় দীপকে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু দীর্ঘ ক্ষণ হাসপাতালে ফেলে রাখার পরেও কোনও চিকিৎসক তাকে দেখেননি। যথাসময়ে চিকিৎসা না মেলায় অবশেষে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ হাসপাতালের মূল গেটের সামনে ধরনায় বসেন মৃত ছাত্রের পরিবারের সদস্য ও আত্মীয়রা। তাঁদের দাবি, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ।
advertisement
মৃত ছাত্রের মা বলেন, স্বামীর সঙ্গে সকালে স্কুলে যাওয়ার পথে চারগেটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ছেলে। টোটোর সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হয়। স্থানীয় কয়েকজনের সাহায্যে বাবা জখম ছেলেকে নিয়ে আসে শক্তিনগর জেলা হাসপাতালে। তাঁকে খবর দেওয়া হয়। তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হাসপাতালে আসেন।  ছেলেকে ভর্তি করা হয়। প্রথমে পায়ের এক্স-রে  করতে পাঠানো হয়। সঙ্গে সঙ্গে এক্সে-রে করে আনা হয়।
advertisement
advertisement
ছাত্রের মায়ের অভিযোগ, ছেলের চিকিৎসাই হয়নি। এক্স-রে করার পর গুরুতর জখম অবস্থাতেই ছেলেক ফেলে রাখা হয়। হাসপাতালের গাফিলতিতেই ছেলের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।
সমীর রুদ্র, নদিয়া
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: চিকিৎসার গাফিলতির অভিযোগ, ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা কৃষ্ণনগরের হাসপাতালে
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement