advertisement

East Medinipur News: জেলায় মিড ডে মিলে অতিরিক্ত ডিম বা মরশুমি ফল 

Last Updated:

মিড ডে মিলে এবার মরশুমী ফল ও ডিম। পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে জারি হল নির্দেশিকা। খুশি অভিভাবকেরা

স্কুলে মিড ডে মিল পরিবেশন
স্কুলে মিড ডে মিল পরিবেশন
তমলুক, সৈকত শী:  বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে মিড ডে মিল। কারণ একটাই মিড ডে মিলের খাবারে গুণগত মান। স্কুলে স্কুলে দেওয়া মিড ডে মিলের এবার গুণগত মান বাড়বে। কারণ এবার মিড ডে মিলে থাকবে মরশুমি ফল বা ডিম। এই নির্দেশিকা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার প্রতিটি প্রাথমিক স্কুলে সপ্তাহে একদিন অপরিহার্য করা হয়েছে একটি করে অতিরিক্ত ডিম বা মরশুমী ফল।
স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিল অপরিহার্য। এই মিড ডে মিলে আগেই রাজ্য সরকার নির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করে দিয়েছে।
সেই তালিকা মেনে স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য পরিবেশিত হয় মিড ডে মিল। এবার সেই মিড ডে মিলে আবারও বাড়তি বরাদ্দ ছাত্র-ছাত্রীদের জন্য। এবার মিড ডে মিলে সপ্তাহে অতিরিক্ত একটি করে ডিম বা মরশুমী ফল মিলবে। তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। আপাতত ৩১ মার্চ পর্যন্ত এই বরাদ্দ বাড়ান হয়েছে। জেলার প্রতিটি প্রাথমিক স্কুলে এই নির্দেশ পৌঁছে গিয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমান বলেন, ” এখন স্কুলে শিশুদের জন্মদিন পালন উপলক্ষে তিথি ভোজন সহ বিভিন্ন অনুষ্ঠানে পুষ্টিকর খাবার দেওয়া হয়ে থাকে। আবার রাজ্য সরকারের খাদ্য তালিকা মেনে সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট খাবার পরিবেশিত হয়।
সেই সঙ্গে ৩১ মার্চ পর্যন্ত শিশুদের মোট ১২ দিন অতিরিক্ত বিশেষ খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে ওই ১২  দিন শিশুদের একটি করে অতিরিক্ত ডিম বা মরসুমী ফল দেওয়া হবে। তার জন্য প্রতিটি পড়ুয়া পিছু অতিরিক্ত ৯৬ টাকা ধরা হয়েছে।”
advertisement
এমনিতেই রাজ্যের বেঁধে দেওয়া খাদ্য তালিকায় মিড ডে মিলে সপ্তাহে একদিন ডিম বরাদ্দ রয়েছে। তার ওপর এই নতুন নির্দেশিকায় অতিরিক্ত একটি ডিম বা মরসুমী ফল পাবে পড়ুয়ারা। মূলত পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে এই চিন্তা ভাবনা। আর তাতেই খুশির হাওয়া পূর্ব মেদিনীপুর জেলায়।
প্রাথমিক স্কুল পড়ুয়াদের অভিবাবকেদের কথায় সপ্তাহে অতিরিক্ত একটি ডিম ছাত্র-ছাত্রীদের পুষ্টি যোগাবে প্রশাসনের এই সিদ্ধান্তে আমরা খুশি। চলতি সপ্তাহ থেকেই জেলার স্কুলগুলিতে এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: জেলায় মিড ডে মিলে অতিরিক্ত ডিম বা মরশুমি ফল 
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement