advertisement

 ফের ভারতীয় জলসীমা অতিক্রম করার অভিযোগ! আটক ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী 

Last Updated:

অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় আটক ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বর্তমানে ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় হস্তান্তরিত করা হয়েছে।

ধৃত মৎস্যজীবীদের পরিচয় জানছে পুলিশ 
ধৃত মৎস্যজীবীদের পরিচয় জানছে পুলিশ 
ফ্রেজারগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় আটক ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বর্তমানে ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় হস্তান্তরিত করা হয়েছে।
বঙ্গোপসাগরে টহলদারি চালানোর সময় সাগর নামক একটি ট্রলার নজরে আসে উপকূল রক্ষী বাহিনীর। ট্রলারটিতে ২৮ জন মৎস্যজীবী ছিল। আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করে ভারতীয় জল জলসীমার ভেতরে ঢুকে পড়ায় এই বাংলাদেশি ট্রলারটিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। মৎস্যজীবী-সহ ট্রলারটিকে নিয়ে আসা হয় সুন্দরবনের ফ্রেজারগঞ্জের উপকূলে। এরপর বাংলাদেশীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় ভারতীয় উপকূল রক্ষীবাহিনী।
advertisement
advertisement
২৮ জন বাংলাদেশি কি সত্যিই মৎস্যজীবী, না কি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল তা জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। বর্তমানে তাদের হস্তান্তরিত করা হয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। তাদের সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশের ট্রলার ধরা পড়ায় কি প্রতিক্রিয়া মেলে সেটাই দেখা হচ্ছে। ঠিক কি কারণে ওই ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
উল্লেখ্য চলতি বছরে একাধিকবার বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগ উঠেছে। এদের মধ্যে কিছু জনকে শাস্তির মেয়াদ শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। নতুন করে আরও একবার এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
 ফের ভারতীয় জলসীমা অতিক্রম করার অভিযোগ! আটক ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ! ভিজবে দক্ষিণও, জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ! ভিজবে দক্ষিণও, জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

  • জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement