West Bardhaman News- আর ভালো লাগছে না অনলাইন ক্লাস। খোলা হোক স্কুল, প্ল্যাকার্ড হাতে অভিনব নীরব দাবি স্কুল পড়ুয়াদের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
সংক্রমণ কমলে খুলবে স্কুল, তাই পথচলতি মানুষকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করলেন পড়ুয়ারা
#পশ্চিম বর্ধমান- স্কুল খোলার দাবিতে অভিনব প্রতিবাদ পড়ুয়াদের। আর ভালো লাগছে না অনলাইন ক্লাস। তাই স্কুল খোলার দাবিতে প্ল্যাকার্ড হাতে নীরব জমায়েত স্কুল পড়ুয়াদের। সংক্রমণ কমলে খুলবে স্কুল। তাই পথচলতি মানুষকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করলেন পড়ুয়ারা। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর সঙ্গে হাত মিলিয়ে, মানুষকে সচেতন করা হলো ট্রাফিক আইন মেনে চলার জন্য। পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি। স্কুল খোলার দাবিতে পড়ুয়াদের এই নীরব দাবি মন কেড়েছে অনেকের।
Location :
First Published :
Jan 29, 2022 3:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- আর ভালো লাগছে না অনলাইন ক্লাস। খোলা হোক স্কুল, প্ল্যাকার্ড হাতে অভিনব নীরব দাবি স্কুল পড়ুয়াদের






