advertisement

West Bardhaman Exclusive : লক্ষ্যভেদের আগে বাধা আর্থিক সংকট, তবুও স্বপ্নকে বাস্তব করতে চায় দুর্গাপুরের সায়ন

Last Updated:

জনপ্রিয় গানের অনুষ্ঠানের অডিশন দেওয়ার জন্য মুম্বই যেতে হবে তাকে। দুটি রাউন্ডের অডিশনে ইতিমধ্যেই পাস করেছে সে। বাকি রয়েছে ফাইনাল রাউন্ডের অডিশন

দুর্গাপুরের বাসিন্দা সায়ন ধীবর।
দুর্গাপুরের বাসিন্দা সায়ন ধীবর।
#পশ্চিম বর্ধমান- জীবনের সঙ্গে যুদ্ধ করা তার কাছে প্রতিদিনের রুটিন। ছোট্ট কাঁধে ভার অনেক। শারীরিক অসুস্থতা, বাধাকে হেলায় উড়িয়ে দেয় সে। দু চোখে রঙিন স্বপ্ন। প্রতিদিন স্বপ্নকে বাস্তব করার ঐকান্তিক প্রচেষ্টা। এটাই দুর্গাপুরের ১৪ বছরের সায়ন-এর সংজ্ঞা (West Bardhaman Exclusive)। আপাতত সে স্বপ্ন দেখছে, জাতীয় একটি টেলিভিশন মাধ্যমের রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করার। যে রকম একটি মঞ্চ থেকে সেলিব্রিটি হয়েছেন পবনদ্বীপ-অরুনিতা, তেমনি নিজের গানের সুরে ভারতবাসীর মন মাতিয়ে দিতে চায় ১৪ বছরের এই বালক।
তবুও স্বপ্ন ছোঁয়ার পথে বাধা অনেক। স্বপ্নকে ছোঁয়ার শেষ সিঁড়ির আগে কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে আর্থিক সংকট (West Bardhaman Exclusive)। আপাতত সাধারণ মানুষের সাহায্যের মুখাপেক্ষী হয়ে রয়েছে। প্রতিদিনের যুদ্ধকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে চায় সায়ন। যাতে যুদ্ধের শেষে জয়ের মুকুট তার মাথাতেই ওঠে, সে চেষ্টাতেই মনোযোগ দিয়েছে দুর্গাপুরের এই বালক। তবে কঠিন বাস্তবের সঙ্গে যুদ্ধ করতে করতে যেন অসহায় হয়ে পড়েছে সে।
advertisement
পিতৃহীন দরিদ্র পরিবারের ছেলে সায়ন ধীবর। মাত্র ১৪ বছর বয়সে তার ডাক পড়েছে একটি জনপ্রিয় গানের অনুষ্ঠানের জন্য। অডিশন দেওয়ার জন্য মুম্বই যেতে হবে তাকে(West Bardhaman Exclusive)। দুটি রাউন্ডের অডিশনে ইতিমধ্যেই পাস করেছে সে। বাকি রয়েছে ফাইনাল রাউন্ডের অডিশন। সেজন্যই তাকে মুম্বই যেতে হবে। জনপ্রিয় এই শোতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই কলকাতা এবং ইস্টার্ন জোনের অডিশনে কোয়ালিফাই করেছে সায়ন। ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে পারলেই, তার জনপ্রিয় মঞ্চে গান করতে পারা নিশ্চিত। সায়নও তার সুরেলা কন্ঠে ভারতবাসীর মন মাতিয়ে তুলতে চায়।
advertisement
advertisement
সায়নের বাবা সুনীল ধীবর বছর পাঁচেক আগে প্রয়াত হয়েছেন। অসুস্থতাজনিত কারণে প্রয়াত হয়েছেন তিনি। তারপর থেকেই মা রুমা ধীবর কষ্টের সঙ্গে সংসার চালান। জীবন বীমার প্রিমিয়াম হিসেবে পাওয়া টাকা দিয়ে সংসার চালান তিনি। পাশাপাশি গানের চর্চা করেন। সায়নও মায়ের সঙ্গে ছয় বছর বয়স থেকে গানের চর্চা শুরু করেছে। সায়ন আপাতত বেশ কিছু স্টেজ শো করেছে (West Bardhaman Exclusive)। সেখান থেকে যৎসামান্য যা রোজগার হয়েছে, তা সংসার চালানোর কাজে দিয়েছে। আপাতত তার লক্ষ্য মুম্বই, একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চ। বাকি মাত্র একটি ধাপ। কিন্তু এই অডিশন দিতে যাওয়ার জন্য সায়নকে মুম্বইয়ে থাকতে হবে। কিন্তু তার কাছে মুম্বই যাওয়া বা নিজের খরচ চালানোর মত ক্ষমতা নেই। তাই সায়ন এখন সাহায্যের মুখাপেক্ষী।
advertisement
শারীরিকভাবে অনেকটাই বিধ্বস্ত ১৪ বছরের এই বালক। মাস কয়েক আগে তার গলব্লাডার স্টোন এর অপারেশন হয়েছে। ফলে হজমশক্তিও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। যে কারণে মাঝেমধ্যে হজমজনিত শারীরিক সমস্যায় ভুগতে হয় সায়নকে। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার। (West Bardhaman Exclusive)
তবে এসব কিছুর সঙ্গে যুদ্ধ করেও, পাল্লা দিয়ে চলে পড়াশোনা আর গানের তালিম। সঙ্গে রয়েছে সংসার চালানোর জন্য কিছু রোজগার করার তাগিদ। মাস দুয়েক হলো ক্লাসিক্যাল গানের তালিম নিচ্ছে সে। এই সবকিছু করতে করতেই, সায়ন যেতে চায় জনপ্রিয় রিয়েলিটি শোয়ে। উজ্জ্বল করতে চায় নিজের নাম। দূর করতে চায় মায়ের কষ্ট। জাতীয়স্তরে নিজের শহর দুর্গাপুরকে এক উজ্জ্বল নাম হিসেবে তুলে ধরতে চায় সে। তার স্বপ্নকে বাস্তব করার জন্য, মানুষের সাহায্য আর আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চায় সায়ন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman Exclusive : লক্ষ্যভেদের আগে বাধা আর্থিক সংকট, তবুও স্বপ্নকে বাস্তব করতে চায় দুর্গাপুরের সায়ন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement