advertisement

Paschim Bardhaman: ধ্বংস হওয়া শ্মশানকালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

Last Updated:

গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে এদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গ্রামের বরিষ্ঠ নাগরিক ধর্মদাস ব্যানার্জি। জরাজীর্ণ ?

+
গ্রামের

গ্রামের বরিষ্ঠ নাগরিকের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন।

পশ্চিম বর্ধমানঃ বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত প্রধানের উদ্যোগে চাঁকতেঁতুল অঞ্চলের শ্মশানের কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে এদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গ্রামের বরিষ্ঠ নাগরিক ধর্মদাস বন্দ্যোপাধ্যায়। জরাজীর্ণ ভগ্নপ্রায় কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৮ সালে। মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থা হয়ে যাওয়ার কারণে গ্রামের মানুষ বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে অনুরোধ করেছিলেন, মন্দির সংস্কার করে দেওয়ার জন্য। চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত প্রধানও সেইমতো গ্রামের মানুষদের কথা দিয়েছিলেন, পঞ্চায়েতের ফান্ড থেকেই মন্দির করে দেওয়া হবে। দেওয়া সেই প্রতিশ্রুতি মত এদিন শ্মশান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্দির নির্মাণের কাজ শুরু করা হল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ধ্বংস হওয়া শ্মশানকালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement