advertisement

Snehasis Ganguly Ex Wife and New Wife: ‘স্নেহাশিসকে ফোনে না পেলে অর্পিতাকে ফোন করি’- সরাসরি যা বললেন স্নেহাশিসের প্রাক্তন স্ত্রী মোম

Last Updated:
Snehasis Ganguly Old Wife and New Wife: সিরিয়ালের মতো নয়! স্নেহাশিসের বর্তমান স্ত্রীয়ের সঙ্গে কথা বলেন প্রাক্তন! সাক্ষাৎকারে দু'জনের কেমিস্ট্রি উঠে এল সামনে
1/4
কলকাতা: খোরপোষ -গার্হস্থ্য হিংসা নানারকম সমালোচনায় বিদ্ধ হন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের পর ২০২৪ সালের ২১ জুলাই বিয়ের দ্বিতীয় ইনিংস খেলেন তিনি৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৫৯ বছর বয়সে শুরু করেন নতুন জীবন। নৃত্যশিল্পী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বিবাহিত জীবনের পর আসে ডিভোর্স৷ দু'জনের মেয়েও রয়েছে। বছর খানেক তাঁরও বিয়ে হয়ে গেছে৷

2/4
তবে অর্পিতার সঙ্গে দ্বিতীয় বিয়ের আগে একটা পর্বে মোমের সঙ্গে সম্পর্কটা একেবারে তলানিতে চলে গিয়েছিল গঙ্গোপাধ্যায় বাড়ির বড় ছেলের৷ ২০২৩ সাল শারীরিক হেনস্থা,গার্থস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন মোম গঙ্গোপাধ্যায়৷ ঠাকুরপুকুর থানায় স্বামী (তখনও ডিভোর্স হয়নি)-র নামে ৪৯৮এ-সহ মোট চারটি ধারায় এফআইআর করেছিলেন তিনি। গার্হস্থ্য হিংসার সঙ্গে পরকীয়ার অভিযোগও করেছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রথম স্ত্রী৷ যদিও পরবর্তীতে সব ঠিক করে নেন দুজনে। মিউচুয়াল ডিভোর্স হলেও খোরপোষ নিয়েছিলেন মোম গঙ্গোপাধ্যায়৷ স্ত্রীকে ৫ কোটি টাকা ও একটি ফ্ল্যাট দিতে হয়েছিল সৌরভের দাদাকে৷

3/4
তবে স্বামীর দ্বিতীয় বিয়ের পর তিক্ততা নিয়ে আর চলছে না কোনও পক্ষই৷ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বর্তমান ও দ্বিতীয় স্ত্রী অর্পিতার সঙ্গে মুখ দেখাদেখি নেই এইরকম আদৌ সম্পর্ক নয় মোমের৷ তিনি দাবি করেন যে, স্নেহাশিসের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্ক মধুর না হলেও,দু'জনের মধ্যে কথা হয়।

4/4
তিনি বলেন, ‘ঘটনাক্রমে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে,যেখানে আমরা এখন কথাবর্তার টার্মসে আছি। অর্পিতার সঙ্গেও কথা হয়। ইনস্ট্যান্ট ভ্যালিডেশনের যুগে সবাই হয়তো বলে দেবে বন্ধু। কিন্তু আমি বলব, উই আর সিভিল। আমরা ভদ্রভাবে, ম্যাচিওরভাবে কথা বলতে পারি, মনে কোনও খারাপ লাগা না রেখে। ওরকম একটা লেভেল অফ পিস আমরা তৈরি করেছি। কখনও আমার এক্স হাজবেন্ড বিসি আছে, কিন্তু কথা বলা দরকার, তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারি।’